1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আশুলিয়ায় মৃত মুরগী প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ, তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের অবরুদ্ধ ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার সরকারের স্কুল ফিডিং কার্যক্রম বানচালে ষড়যন্ত্রের অভিযোগ

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়া : কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরীফ বিশ্বাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং বাকী আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ার পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবকে স্মারকলিপি দিয়েছে ৪টি সাংবাদিক সংগঠন।

কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি), কুষ্টিয়া জেলা প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার নেতৃবৃন্দ যৌথভাবে স্মারকলিপি প্রদান করেন।

রবিবার দুপুর ২টায় পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, জেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মজিবুল শেখ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ অন্য সাংবাদিকরা।

তাদের স্বাক্ষরিত স্বারকলিপিতে বলা হয় দ্রুত বাকি আসামি গ্রেফতার ও সাংবাদিক সুরক্ষায় উদ্যোগ নেয়া না হলে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি শুরু করা হবে।

এ সময় পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বলেন, অপরাধী যেইই হোক তাকে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে দুজন আসামি গ্রেফতার হয়েছে, বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে শহরের ৫ রাস্তার মোড়ে সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলাম মওলা, সাংবাদিক হাসান আলী, মিলন উল্লাহ, নাহিদ হাসান তিতাস, সাবিনা ইয়াসমিন শ্যামলী ও আনিস মন্ডল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD