1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

নরসিংদীতে সাবেক স্ত্রীকে হত্যায় অভিযুক্ত গ্রেফতার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

নরসিংদী : নরসিংদীর হাজিপুরে বাড়িতে ডেকে নিয়ে নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক স্বামী রওশন মিয়াকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। আজ দুপুর ৩টার দিকে সদর মডেল থানায় এক প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ এই তথ্য জানান।

প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, পারিবারিক বিরোধের জের ধরে গতকাল শনিবার রাত ৮টার দিকে নিহত রুনার সাবেক স্বামী রওশন মিয়া তাকে সদর উপজেলার হাজিপুর চকপাড়া এলাকায় তার বাড়িতে ডেকে নিয়ে আসে। সেখানে দুই জনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে রুনাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

পরে নরসিংদীল পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান স্যারের নির্দেশনায় হত্যায় অভিযুক্ত রওশন মিয়া নৌকাযোগে ব্রাক্ষনবাড়িয়া পালানোর সময় মেঘনা নদীর বেঙ্গল ঘাট এলাকা থেকে সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। রওশন পুলিশের কাছে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD