1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার ধামসোনায় ইসরাফিল হোসেনের উঠান বৈঠকে জনতার ঢল পল্লবীর কালশী রোডে পার্কিং করা বাসে আগুন রাজধানীর মিরপুর ও বাড্ডায় দুই বাসে আগুন এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন: শিক্ষামন্ত্রী মানবিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন মোহাম্মদ ফয়সাল আহাম্মেদ শুষ্ক মৌসুমের মধ্যেই ওয়াপদার কাজ শেষ করার নির্দেশ দক্ষিণ বেদকাশী পরিদর্শনে এ, কে, আজাদ এমপি ২৬ নভেম্বর: গৌরনদীর রাজনৈতিক ইতিহাসে আলোচিত সেই হামলার দিন, বিচারের দাবি গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গৌরনদীতে মাদ্রাসার শিক্ষার্থীদের বিদায়ী ও দোয়া মোনাজাত নতুন সরকারের কাছে গার্মেন্টস শ্রমিকদের প্রত্যাশা নিয়ে আশুলিয়ায় আলোচনা সভা

রাজধানীর মিরপুর ও বাড্ডায় দুই বাসে আগুন

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর ও বাড্ডায় দুই যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ও রাতে পৃথক এই দুই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর মধ্যে বাড্ডার বাসটির আগুন নেভাতে বর্তমানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। আর মিরপুরের ঘটনায় স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে বাড্ডা কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের পাশে রাস্তার ওপর থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, রাত ৯টা ৫০ মিনিটে বাড্ডায় বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে ইউনিট দুটি আগুন নির্বাপণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মিরপুরের পল্লবীর ১১ নম্বর সেকশনের বিহারি মিল্লাত ক্যাম্প সংলগ্ন রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এতে বাসটির একাংশ পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন বালু ও পানি ছিটিয়ে আগুন নির্বাপণ করেন।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন টিবিএসকে বলেন, ‘বাসটি পাঁচ দিন যাবৎ ওই রাস্তায় পার্ক করা ছিল। সন্ধ্যায় দুর্বৃত্তরা এতে আগুন দেয়। আগুনে বাসের কয়েকটি সিট পুড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমরা মালিকদের রাস্তার ওপর বাস পার্ক না করার জন্য অনুরোধ জানিয়েছিলাম। তাদের জন্য ভাষানটেকে নির্ধারিত জায়গাও ঠিক করে দিয়েছিলাম। তারপরও মধুমতি পরিবহনের বাসটি রাস্তার ওপর রাখা ছিল।’

এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আশপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও সংগ্রহ করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD