
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণ্যাঢ্য র্যলী ও
আলোচনা সভা এবং সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভিটেরিনারি হাসপাতালের
আয়োজনে উপজেলা চত্বর থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বর্ণাঢ্য
র্যালী বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ
হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ
কর্মকর্তা ডাঃ পলাশ সরকার, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম
বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, পল্লী বিদ্যুতের ডিজিএম
প্রকৌশলী মোঃ এ হালিম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দিবস চন্দ্র দাস,
প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন
মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ আনিছুর রহমান, পৌর বিএনপির
আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান, নারী
নেত্রী তাছলিমা বেগম। বক্তব্য রাখেন ভিটেরিনারি সার্জন ডাঃ মাহমুদুল
হাসান ফরিদ, মার্ক এগ্রোভেট এর ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান খোকন,
সাংবাদিক মোস্তফা হাওলাদার, মেহেদঅ হাসান, নাসির উদ্দিন সহ অন্যান্যরা।