1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত, সাহিত্য-সংস্কৃতির বিকাশে নতুন প্রত্যয় সাভারে ছাত্রদল নেতার যুবলীগ নেতাকে জন্মদিনের শুভেচ্ছা, রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সাভারে মশাল মিছিলের সরঞ্জামসহ নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার আশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, নাশকতার আশঙ্কা আশুলিয়ার ধামসোনায় ইসরাফিল হোসেনের উঠান বৈঠকে জনতার ঢল পল্লবীর কালশী রোডে পার্কিং করা বাসে আগুন রাজধানীর মিরপুর ও বাড্ডায় দুই বাসে আগুন এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন: শিক্ষামন্ত্রী মানবিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন মোহাম্মদ ফয়সাল আহাম্মেদ শুষ্ক মৌসুমের মধ্যেই ওয়াপদার কাজ শেষ করার নির্দেশ দক্ষিণ বেদকাশী পরিদর্শনে এ, কে, আজাদ এমপি

সাভারে ছাত্রদল নেতার যুবলীগ নেতাকে জন্মদিনের শুভেচ্ছা, রাজনৈতিক অঙ্গনে বিতর্ক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
সাভার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার সাভারে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ছাব্বির শেখের বিরুদ্ধে থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা সাকিবুল আহমেদ শুভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সাকিবুল আহমেদ শুভর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন ছাত্রদল নেতা ছাব্বির শেখ। বিষয়টি সামনে আসার পর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক মহলেও নানা আলোচনা-সমালোচনা চলছে।
স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে থাকা ছাত্রদল নেতার এমন শুভেচ্ছা বার্তা কতটা সমীচীন? এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মনে করছেন কেউ কেউ।
এ বিষয়ে ছাত্রদলের একাধিক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা ছাত্রদলের রাজনীতি করি। আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের জন্মদিনে শুভেচ্ছা জানানো তো দূরের কথা, তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখাও উচিত নয়। বিষয়টি আমরা দলীয় নেতাদের অবগত করেছি।’
বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. শাওন হোসেন বলেন, ‘আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বর্তমানে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। স্থানীয় পর্যায়ে একে অপরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বা পরিচয় থাকতেই পারে। তবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একজন যুবলীগ নেতাকে সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানো কোনোভাবেই সমীচীন হয়নি। এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে আমি মনে করি।’
অভিযোগের বিষয়ে জানতে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ছাব্বির শেখের মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রশ্ন শুনেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি আর কল রিসিভ করেননি।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহফুজ ইকবালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ছাব্বিরকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি তার আচরণবিধির বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।’
উল্লেখ্য, সাকিবুল আহমেদ শুভ সাভার থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচিত। অন্যদিকে, মো. ছাব্বির শেখ বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD