1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার

সদরপুরে গৃহবধূর গলায় ফাঁস, পরিবারের অভিযোগ হত্যা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরঠেংগামারী গ্রামে তানজিলা ইসলাম (১৮) নামের এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গৃহবধুর শ্বশুর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত তানজিলার স্বামী রাকিব মৃধা, যিনি সৌদি আরব প্রবাসী, ২ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের একটি এক বছর বয়সী ছেলে রয়েছে। আত্মহত্যার আগের রাতে তানজিলা তার স্বামীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন এবং পরে নিজের মায়ের কাছে ফোন করে সন্তান দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। রাত ১টার সময় শ্বশুর বাড়ির লোকজন ফোন করে জানান তানজিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তবে নিহত গৃহবধুর মামা কুদ্দুস আলী অভিযোগ করেছেন, “আমার ভাগ্নীর গলায় ফাঁসের কোন দাগ নেই, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমার বিশ্বাস, তাকে মেরে ফেলা হয়েছে। আমরা ন্যায়বিচারের জন্য মামলা করব।”

মামলার তদন্তকারী এসআই মোঃ রাসেল জানান, “আইনী প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। আপাতত অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD