1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার

জিরানী টেংগুরী বাজারে বিদেশি মদ–ইয়াবাসহ যুবক আটক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার সাভার আশুলিয়ার ১নং শিমুলিয়া ইউনিয়নের জিরানী টেংগুরী বাজারে বিদেশি মদ ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কাঁচাবাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম মো. রুবেল (২৪)। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চন্দনিআটা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, রুবেল কয়েক সপ্তাহ ধরে বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছিলেন। বিষয়টি নজরে রেখে তার গতিবিধির ওপর নজরদারি করছিলেন তারা।

শুক্রবার রাতে রুবেল একটি ব্যাগ নিয়ে দ্রুতগতিতে বাজারে প্রবেশ করলে স্থানীয় কয়েকজন যুবক তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি অসংলগ্ন আচরণ করায় সন্দেহ বাড়ে। ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় বিদেশি মদের বোতল ও ইয়াবা ট্যাবলেট। পরে তাকে জনতার সহযোগিতায় একটি দোকানে আটক রেখে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি বাজার এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে যায় এবং রাতে সন্দেহজনক লেনদেন চোখে পড়ে। আজকের ঘটনা প্রমাণ করেছে মাদক কারবারিরা এখানে সক্রিয় হতে চাইছে।

স্থানীয়রা বলেন—“মাদক নির্মূলে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন। আমরা চাই নিয়মিত অভিযান পরিচালনা হোক।”

তারা আরও জানান, জনসচেতনতা ও সাহসিকতার মাধ্যমে এ ধরনের অপরাধ প্রতিহত করা সম্ভব।

পুলিশ রুবেলকে থানা নিয়ে গেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD