1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

ঢাকা : রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মামুন বেপারী (৪০) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। তার বাড়ি ভোলার দৌলতখান উপজেলায়। বাবার নাম মো. ইদ্রিস। বর্তমানে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় ভাড়া থাকতেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ছোট ভাই আব্দুল মোতালেব জানান, নির্মাণাধীন ভবনটির ঠিকাদার ছিলেন মামুন। সন্ধ্যায় কাজ দেখার জন্য ৮ম তলায় উঠেন তিনি। ভবনটির নিচতলা থেকে রুপস দিয়ে মালামাল তুলছিলেন শ্রমিকরা। তবে তিনি হাত দিয়ে সেই রুপস টান দিয়ে ভবনের ভেতরে নেওয়ার সময় নিচে পড়ে যান। পরে দেখতে পেয়ে শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD