1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে, আশা পাম্প মালিক সমিতির ধামরাইয়ে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেফতার তিতাসে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উইলিয়ামস সোয়েটার লিমিটেড স্থানান্তরের সিদ্ধান্তে ক্ষোভ, আশুলিয়াযর বাইপাইলে শ্রমিকদের বিক্ষোভ কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু আমতলীতে জমজমাট ঈদবাজার রাণীশংকৈলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণে প্রশাসনের উদ্যোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলায় ২৭ জানুয়ারি রোজ  মঙ্গলবার সকাল ১১ টার দিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে উপজেলার দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন  মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ বেদবতী মিস্ত্রি।
উপজেলার ৮ টি ইউনিয়নের  বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে সঙ্গে ছিলেন, উপজেলা( ভূমি) সহকারী কমিশনার শাওলিন নাহার, মদন উপজেলার আর্মি ক্যাম্প কমান্ডার বাংলাদেশ সেনাবাহিনীর ২১ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অফিসার লেফটেন্যান্ট রিহাম আয়মান, মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ হাসনাত জামান, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলার শাখার (সভাপতি) দৈনিক আমাদের সময় মদন উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন  জেলা প্রতিনিধি সাংবাদিক তানভীর হাসান, দৈনিক যুগ যুগান্তর জেলা প্রতিনিধি রাজিব মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রসমূহ পরিদর্শনকালে  কেন্দ্রসমূহের নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ ভোট কেন্দ্র, মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে, কোড ভবন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সহ বিভিন্ন ভোট কেন্দ্রে পরিদর্শন শেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে পর্যালোচনা করেন এবং কেন্দ্রের ত্রুটি অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার নির্দেশ দেন  মদন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ বেদবতী মিস্ত্রী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD