1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সরাইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা জলঢাকায় পাম্পে তেলের তীব্র সংকট, খোলাবাজারে চড়া দামে তেল বিক্রি মদনে বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ প্রতিপক্ষের পাথরের আঘাতে একজন নিহত ঈদে ভ্রমণপিপাসুদের টানে নতুন রূপে ঠাকুরগাঁওয়ের পার্ক ও পর্যটন কেন্দ্রগুলো আজকের প্রতিদিনের সম্পাদক খোকন হাওলাদারের ঈদ বার্তা সুবিধাবঞ্চিতদের মাঝে ‘প্রিয় জামালপুর সমাজ কল্যাণ সংস্থা’র ঈদ উপহার বিতরণ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা আশুলিয়ার জামগড়ায় শপিং কমপ্লেক্স পরিদর্শন, ঈদ উপহার বিতরণে এমপি সালাউদ্দিন বাবু বরিশালে ৭০ মসজিদে ঈদের নামাজ আদায়

মদনে বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ প্রতিপক্ষের পাথরের আঘাতে একজন নিহত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মঞ্জু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।
২২ মার্চ রোজ শনিবার সকাল ৯ টার দিকে উপজেলা মাঘান ইউনিয়নের নয়াপাড়া গ্রামের এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার  সূত্র জানায়, বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে মঞ্জু মিয়া  ও আমির হোসেন ( ৪৫) এর পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল।
শনিবার সকালে এ নিয়ে দু’পক্ষ  সংঘর্ষে জড়িয়ে পড়ে একপর্যায়ে আমির হোসেনের পক্ষের লোকজনের হামলায়  নিহত হয় মঞ্জু মিয়া।
ঘটনাস্থল থেকে স্বজনেরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মঞ্জু মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মদন থানা পুলিশ আমির হোসেন (৪৫) নামের একজন কে আটক করেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে মদন থানা তদন্ত (ওসি) দেবাংশু কুমার দে বলেন,ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পরবর্তী অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD