1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

বরিশালে চাকলাদার পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: নিহত ২, আহত ২৫

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

মো. শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহারে নিয়ন্ত্রণ হারিয়ে চাকলাদার পরিবহন খাদে পড়ে ২ জন নিহত ও আহত হয়েছে অন্তত ২০/২৫ জন।

বুধবার (১৩ মার্চ) দুপুর দেড়টায় বেনাপোল-বরিশালগামী চাকলাদার পরিবহনের বাস সানুহার বাসস্ট্যান্ডের সম্মুখে কাসেম হাওলাদারের বাড়ি অতিক্রম করে বরিশাল যাওয়ার পথে ওই এলাকার বেল্লাল সরদারের ছেলে সুমন সরদার (১৫) রাস্তা পাড়াপাড় করার সময় উচ্চ গতিতে থাকা গাড়িটির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পূর্ব পাশের পুকুরে পতিত হয়। ঘটনাস্থলে সুমন সরদার নিহত হন।

এছাড়াও অন্তত ২০/২৫জন যাত্রী আহত হন। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানান গাড়ির ভেতরে আরো একটি মরদেহ আছে। ঘটনাস্থলে উজিরপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, খবর পেয়ে ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগসহ পর্যাপ্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে।

এদিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD