1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

মৌলভীবাজারে সাংবাদিকের নি:শ্বর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধিঃ
স্কয়ার গ্রুপের লীজকৃত শাহবাজ পুর চা বাগান কর্তৃক বোবারতল এলাকার জনগণকে বাসস্থান হইতে উচ্ছেদ ও ভুমি দখলের সংবাদ প্রকাশ করার ফলে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি মশাহিদ আহমদ এর বিরুদ্বে সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় কারাগারে থাকায় মশাহিদ আহমদ এর নিঃশ্বর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

শনিবার (১৬/ মার্চ) বেলা ২টায় মৌলভীবাজার চৌমোহনা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন মৌলভীবাজারের কর্মরত সাংবাদিকরা। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি সিতার আহমদের সভাপতিত্বে সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় উপস্থিত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ সভাপতি জোসেফ আলী চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি স্বপন দেব রতন, প্রবাসী অধিকার ফোরাম মৌলভীবাজার এর সভাপতি তাওহিদ ইসলাম, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক একে অলক, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাংবাদিক আব্দুল বাছিত খান, সাংবাদিক সাইদুল ইসলাম, ভুমি অধিকার পরিষদ বোবারথল এর সভাপতি নিয়াজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক বিজয় সাহা, মনজু বিজয় চৌধুরী, বিকাশ দাশ, রিপন আহমদ, আব্দুল মুকিত ইমরাজ, এমদাদুল হক সুমন, জাহেদুল হক পাপ্পু, খালেদ আহমদ সামির, কিবরিয়া আহমদ, সমরুজ খান, লুৎফুর রহমান, পারভেজ মিয়া, মুকিত মিয়া, কারা নির্যাতিত সাংবাদিক মশাহিদ আহমদ এর ভাই মাওলানা আফরোজ আহমদ, জাহিদ আহমদ এবং মেয়ে মাফরুজা সুলতানা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, অবিলম্বে সাংবাদিক মশাহিদ আহমদকে মুক্তি এবং তার নামে দায়ের করা মিত্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে। বক্তারা আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করতে হবে। তা না হলে অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ হয়ে যাবে। অন্যায়, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে লেখার সুযোগ থাকবে না।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD