1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বার্থী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শরীফ সাহাবুব হাসানকে দেখতে চায় এলাকাবাসী ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ

মানিকছড়ির পাহাড়ের পানি সংকট সংবাদ প্রকাশিত হবার পর মৃতপ্রায় কূয়াটি পরিদর্শন করলেন জনস্বাস্থ্য অধিদপ্তরে উপ-সহকারী প্রকৌশলী

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি মানিকছড়িতে পাহাড়ের পানি সংকট দৈনিক মানবকন্ঠ ও অনলাইন পোর্টাল সিএইচটি বার্তা সংবাদ প্রকাশিত হবার পর মানিকছড়ি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উপ-সহকারী প্রকৌশলী মো. ত্বাহসিননুল ইসলাম উপজেলা সদরে ফকিরনালা গ্রামের মৃতপ্রায় কূয়াটি পরিদর্শন করলেন। তিনি ইউপি জনপ্রতিনিধি ক্রাখইঞো মারমা ও স্থানীয় বাসিন্দা কংচাইরী মারমা সাথে কথা বলেছেন। স্থানীয় বাসিন্দারা পানি কষ্ট বিষয়টি জানিয়েছেন।

উপজেলা সদরে ৫ কিলোমিটারে দূরে ফকিরনালা, ওয়াব্রাই, ডেপুয়া গ্রাম। এই গ্রামের দুইটিতে প্রায় ২শতটি পাহাড়ি, বাঙালি পরিবারে মানুষের পানি জন্য হাহাকার বিষয়টি দেখেছেন তিনি । আগামী অর্থ বছরে বাজেটের গভীর নলকূপ স্থাপনে আশ্বাস দিয়েছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উপ-সহকারী প্রকৌশলী মো. ত্বাহসিননুল ইসলাম।

ফকিরনালা, ওয়াব্রাই, ডেপুয়া বাসিন্দাদের একমাত্র পানির উৎস হলো ফকিরনালা কূয়া। প্রাকৃতিক তীব্র গরমে কূয়াটি প্রায় শুকিয়ে যাওয়ায় এই এলাকার লোকজন পানি বড় সংকটে আছে।

প্রাকৃতিক বৈরিতার মানিকছড়ি ভূর্গস্থ পানির স্তর অস্বাভাবিক নিচে নেমে যাওয়া উপজেলা অধিকাংশ পানি উৎস শুকিয়ে যাওয়ায় কেবল খাবার পানি নয়, গৃহস্থালির কাজে ব্যবহারের পানিও মিলছে না। এই পাহাড়ি এলাকায় পানির জন্য হাহাকার পড়েছে। এলাকাবাসীরা বহু বছর আগে পাহাড়ের নিচের জমি পাশ্বেই ইটের রিং দিয়ে গর্ত করে একটি কূয়া থেকে ভোরের কাক ডাকা সাথে শতশত নারী পানি সংগ্রহ করছেন। মৃতপ্রায় এই কূয়াটি পানিই এখন এলাকার মানুষজনের একমাত্র ভরসা।

উপজেলার বিভিন্ন জনপদে এখন তীব্র পানির সংকট দেখা দিয়েছে। চলমান খরার কারণে উপজেলা মানিকছড়ি খালের পাহাড়ি ঝরনা শুকিয়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব এলাকার লোকজন বলছেন, কেবল খরা নয়, নির্বিচারে বন-জঙ্গল উজাড় ও গাছপালা নিধনের কারণে পাহাড়ের প্রাকৃতিক ঝরনাগুলো শুকিয়ে গেছে। গরমের কূয়া থেকে ঘোলা পানি পান করে নারী, বয়স্ক, শিশুরা ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD