1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পর্তুগালে নতুন পরিচয়ে বাংলাদেশি উদ্যোক্তারা: রেস্টুরেন্ট ব্যবসায় মিলছে সাড়া পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল নিয়ে নানা জল্পনা, পাল্টাপাল্টি দাবি তৃণমূল-বিজেপির ৩৭০০০ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ প্লেন কিনবে বিমান, চুক্তি বৃহস্পতিবার ‘মাত্র ১০ মিনিটে সব ডুবে গেছে, আমি পথে বসে গেছি’ নরসিংদীতে বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সরাইল সরকারি পাবলিক লাইব্রেরি এখন মাদকাসক্তদের অভয়ারণ্য ধামরাইয়ে বেইলি ব্রিজে আটকে পড়া নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস পরিকল্পনাহীন উন্নয়নে বিপাকে আশুলিয়া-সাভার, হুমকিতে জনস্বাস্থ্য ‎গৌরনদীতে ইউএনও’র সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষা

ঠাকুরগাঁওয়ে পুলিশি অভিযানে বিভিন্ন মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে জেলা সদর থানাসহ জেলার বিভিন্ন থানা এলাকায় ৫৮০ গ্রাম শুকনো গাজা, ৮০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ মে) রাতে জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মদকদ্রব্যসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সালন্দর ইউনিয়নের গড়েয়া রোডস্থ ঠাকুরগাঁও হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেইন গেটের সামনে অভিযান চালায়।

এ সময় ১০৫ গ্রাম শুকনো গাঁজাসহ পৌর শহরের পূর্ব হাজীপাড়া মহল্লার মৃত মকলেছুর রহমান ওরফে মোখলেছুরের ছেলে মো. মাসুদ ওরফে মাসুমকে গ্রেপ্তার করে। একই সাথে সদর উপজেলার চিলারং ইউনিয়নের বুড়িরবাঁধ এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় সদর উপজেলার রুহিয়া থানার গঞ্জুরবাড়ী গ্রামের সাগর আলীর ছেলে মো. সারোয়ার হোসেন ওরফে ঝুলুকে ১৫৫ গ্রাম শুকনো গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

এছাড়াও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ছিলাছাপা গ্রামস্থ লোহাগাড়া থেকে পীরগঞ্জ গামী রাস্তার উপর থেকে ৪ বোতল ফেনসিডিল ও ২০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ মো.মমতাজ আলীকে গ্রেপ্তার করে। সে ওই উপজেলার ঘোড়াধাপ গুচ্ছগ্রাম গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে। একই দিনে রাণীশংকৈল থানা পুলিশ নেকমরদ ভবানন্দপুর (টাওয়ার পাড়া) এলাকা থেকে ২০০ গ্রাম শুকনো গাঁজাসহ মো. হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে। সে বালিয়াডাঙ্গী উপজেলার গোয়াকারী গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। সেই সাথে পীরগঞ্জ থানা পুলিশ পীরগঞ্জ হতে ঠাকুরগাঁওগামী পীরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার ভেলাতৈড় গ্রামের মো. হাফিজ উদ্দীনের ছেলে মো. দুলাল হোসেনকে ৬০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

অপরদিকে রুহিয়া থানা পুলিশ রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামনাথ বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১২০ গ্রাম শুকনো গাঁজাসহ রিপন বর্মনকে গ্রেপ্তার করা হয়। সে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মোলানী (ধামাপাড়া গ্রামের বাগ্যনাথের ছেলে। পৃথক ৬টি ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার পিপিএম উত্তম প্রসাদ পাঠক জানান অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে। এবং এরকম অভিযান সমগ্র জেলায় চলমান রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD