1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে প্রবাসির জমি দখলের চেষ্টার অভিযোগ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী মাঝপাড়ার মৃত কদর আলীর পুত্র লন্ডন প্রবাসী শাহ মোহাম্মদ রেজুয়ান আহমদ,শাহ মোঃ জাহাঙ্গীর আলম গেদাবুল ও তাদের ভাই মোঃ ছায়েদ আলীর ক্রয়কৃত ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে এলাকার প্রভাবশালী পাটলী কোনা পাড়ার বাসিন্দা আকিকুর রহমান।

এ ব্যাপারে জমির মালিক ভুক্তভোগী প্রবাসীদের পক্ষে তাদের ভাই মোঃ ছায়েদ আলী ফৌজদারী কার্যবিধি আইনে ১৪৪ ধারার বিধান মতে আকিকুর রহমান কোরশীকে অভিযুক্ত করে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে নিষেধাজ্ঞা দায়ের মামলা করেন যার নং ২৫৬/২৪।এমনকি এই বিষয় অভিযুক্ত আকিকুর রহমান বিরুদ্ধে সুনামগঞ্জের আমল গ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর আদালতে একটা সি.আর মামলা চলমান রয়েছে।

যার মামলা নং -৮৭/২০২৪ ইং আদালতের নিষেধাজ্ঞা আদেশ বলা হয়েছে দরখাস্তকারী মোঃ ছায়েদ আলী ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারামতে আকিকুর রহমান বিরুদ্ধে একখানা আবেদন করেন। বিজ্ঞ কৌশুলীর বক্তব্যে বলেন যে, নালিশী জমি দরখাস্তকারীর দখলে রয়েছে এবং নালিশী জমির সকল ডকুমেন্ট আছে। আকিকুর রহমান জোরপূর্বক নালিশী জমি দখল করতে চেষ্টা চালাচ্ছে। এতে শান্তিভঙ্গের আশংকা বিদ্যমান থাকার কারনে অফিসার ইনচার্জ, জগন্নাথপুর থানা কে বিরোধীয় জায়গায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নোটিশ করার জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী প্রবাসী শাহ মোহাম্মদ রেজুয়ান আহমদ জানান- আমরা প্রবাসে থেকে এই জমি ক্রয় করে ভোগদখল করছি। কিন্তু কিছুদিন যাবৎ আমাদের জমিতে এসে একই এলাকার আকিকুর রহমান হাল চাষ করে দখলের চেষ্টা করলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি। আমার ভাই বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছে। মামলার বাদী মোঃ ছায়েদ আলী জানান, আকিকুর রহমান কোরশী আমাদের মালিকানা ভূমি দখলে নিতে আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে আদালত থেকে ১৪৪ ধারায় বিবাদীকে নোটিশ দেওয়ার পরও আইন অমান্য করে অবৈধভাবে আমাদের জমি জবর দখলের চেষ্টা করছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় আমি আকিকুর রহমান এর নামে থানায় অভিযোগ করছি। বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তা হীনতার ভোগছি। তাই আমি আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।

এই ব্যাপারে একই এলাকার বাসিন্দা শাহ আমির আলী বলেন, এই জায়গার মুল মালিক ফজলুর রহমান তারা আমাকে পাওয়ার অটনি দেওয়াতে আমি আমাদের গ্রামের লন্ডন প্রবাসী শাহ মোহাম্মদ রেজুয়ান আহমদ দুলালের গংদের নিকট বিক্রি করি। এই জমি তাদের দখলে থাকা অবস্থায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এলাকার প্রভাবশালী আকিকুর রহমান বিরোধীয় জমিতে হাল চাষ করাসহ জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD