1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ তিতাসে গোমতী নদীর পাড়ে ভেকু মেশিনের তাণ্ডব: মাটি লুটে কোটি টাকার বাণিজ্য, নীরব প্রশাসন লাল শাড়িতে বরণ হলো না মিতুর: এক নিমিষেই নিভে গেল ১৪ প্রাণ, স্তব্ধ স্বজনরা আশুলিয়ায় মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন আশুলিয়ায় চিশতিয়া দরবার শরীফের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পদে মনোনীত খোন্দকার কাওসার হোসেন সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার পিতা-মাতা ও বোনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল

ধামরাইয়ে ভাঙচুরের বর্জ্য পরিষ্কার ও রাস্তার শৃঙ্খলা রক্ষার্থে কাজ করছে শিক্ষার্থীরা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে ০৫ আগস্ট সকালে এক নারীসহ ৬ জন গুলিবিদ্ধ হওয়ায় ধামরাইয়ে উত্তেজিত জনগণ ধামরাই উপজেলা অফিস, থানা ও ধামরাই পৌরসভা ভাংচুর ও আগুন দেয় এবং বিকেল ০৩ টার দিকে শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরে ধামরাই বিজয় মিছিল নিয়ে রাস্তায় নামে জনগণ।

এ সময় উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সরকারি অফিস ও আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। একপর্যায়ে শহরের অনেকগুলো পয়েন্টে ধ্বংসযজ্ঞ হয়। সেই ধ্বংসস্তূপ পরিষ্কার করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।আজ বুধবার (৭ আগস্ট) সকালে ধামরাইয়ের শিক্ষার্থীরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সাথে নিয়ে সেই ধ্বংসস্তূপগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।

শিক্ষার্থীরা মুখে মাস্ক পরে, হাতে বস্তা, ঝাড়ু ও বেলচা নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমে পড়ে। শিক্ষার্থীরা জানায়, কোটা বিরোধী আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উপজেলা, থানা, পৌরসভাসহ শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের টুকরা, ইটপাটকেল-লাঠিসোটা পরিস্কারসহ শহরের নানা আবর্জনা পরিস্কার করছেন তারা।শিক্ষার্থীরা আরোও জানান , ধামরাই আমাদের শহর এ শহরকে পরিস্কার ও নিরাপদ রাখা আমাদের দায়িত্ব। আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে নেমেছি। যদি কোথাও কেউ আবার ধ্বংসস্তূপ সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদের শক্ত হাতে দমন করা হবে।

এ সময় সচেতন নাগরিক সমাজ ধামরাই এর সভাপতি মো. ইমরান হোসেন মাইকিং করে জনসাধারণকে সচেতন থাকার জন্য আহ্বান জানান। কেউ যেন অতি উৎসাহী হয়ে ভাঙচুর, হামলা, লুটপাট না করে সেদিকে সবাইকে সর্তক থাকার জন্যও অনুরোধ করেন তিনি।প্রসঙ্গত ধামরাইয়ে ০৫ আগস্ট ধামরাইয়ে গুলিবিদ্ধ হন ১৫ জন এছাড়া আহত হয়েছেন আরোও পাচঁ জন। এর মধ্যে এক সাজেদা নামের এক নারী ও আফিকুল ইসলাম সাদ নামের একজন ছাত্রের অবস্থা আশংকাজনক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD