1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শাহজাদপুরে আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ চাচাদের বিরুদ্ধে তিতাসে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় মিলল পায়ের খন্ডিত অংশ ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ নেত্রকোনায় স্ত্রী নার্সের হাত ও পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক সুন্দরবনে ১৫ শ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার আনোয়ায় পারকি পর্যটন কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

ভিসি পদত্যাগ করলেও থাকতে চান শাবিপ্রবির প্রো-ভিসি

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন পদত্যাগ করেছেন। তবে নিজ পদ থেকে আপাতত পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন।

শনিবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।

বাংলানিউজকে তিনি বলেন, আমি টিভিতে দেখেছি ভিসি স্যার পদত্যাগ করেছেন। তবে আমি একটা স্ট্যাটাসের মাধ্যমে আমার অবস্থানটা ক্লিয়ার করেছি। পরিস্থিতি দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি আপাতত সিলেটে আমার বাসায় আছি। আমি তো এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক। আমার তো সমস্যা নেই, যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নেওয়া যাবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি প্ল্যাটফর্মে এক স্ট্যাটাসের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে নিজের অবস্থান তুলে ধরেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে যেকোনো বিষয়ে আলোচনায় বসতে ইচ্ছা পোষণ করেন তিনি।

তবে সেই পোস্টে কমেন্ট করে উপ-উপাচার্যকে ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে সসম্মানে পদত্যাগের আহ্বান জানান শিক্ষার্থীরা।

অন্যদিকে শনিবার (১০ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কারণে মহামান্য রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এরপর রাতে কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন পদত্যাগ করেছেন বলে জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্যরা রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD