1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ টঙ্গীবাড়ীতে সন্তানের কবর পাহারায় বাবা, প্রশাসনের সহযোগিতা চায় পরিবার গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পলাশে শিক্ষার্থীর ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত মানিকছড়ি ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি)  অপসারণের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎আলেম সমাজের সঙ্গে আবুল হোসেন মিয়ার মতবিনিময়: ঐক্য, উন্নয়ন ও দ্বীনি মূল্যবোধ জোরদারের আহ্বান ‎ ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন বার্থী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শরীফ সাহাবুব হাসানকে দেখতে চায় এলাকাবাসী ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি।

স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে নিহত শহীদের স্মরণে ছাত্র-জনতার ‘শহীদী মার্চ’

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
ছাত্র-জনতার গণঅভ্যুত্থাণের একমাস পূর্তি উপলক্ষে এবং স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে শহীদদের স্মরণ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সারাদেশের ন্যায় শহীদী মার্চ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলায় মানিকছড়ি শহীদী মার্চ করেছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহীদী মার্চে অংশ নিতে উপজেলায় বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আমতল মোড়ে জড়ো হন। আমতল মোড় থেকে শুরু হয়ে ‘শহীদী মার্চ’ খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শহীদদের স্মরণে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. নাঈম মিয়াজী, মামুনুর রাহাদ, মো. ওমর ফারুখ রাজু ও মো. জিসানসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে মো. মূছা মিয়ার সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক এসএম জাহাঙ্গীর আলম, শিক্ষক মো. ওবায়দুল হক, মো. মমতাজ উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতা মোকতাদের হোসেন, কলেজ ছাত্রদল নেতা রাকিব হোসেন।

এসময় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারকীয় গণহত্যার বিচার দাবি করেন এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD