1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

উজিরপুর : বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের নিত্যনন্দি গ্রামে আগুনে পুড়ে চানবরু (৮০) নামে এক বৃদ্ধার মৃত্রু হয়েছে। আগুনে পুড়েছে তার কাঠের ঘরটিও। রবিবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রফিক এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত চানবরু নিত্যনন্দী গ্রামের মৃত মো. কালু হাওলাদারের স্ত্রী।

নিহতের নাতি আবদুর রহিম হাওলাদার জানান, তার দাদি ওই ঘরে একা থাকতেন। তিনি রবিবার রাতে বসতঘরের মধ্যে কেরোসিনের কুপি জ্বালিয়ে আগুনের তাপে শীত নিবারণের চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়লে তার কাঠ ও টিনের ঘরে কুপির আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। বৃদ্ধার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে আগুন নিভিয়ে চানবরুকে দ্বগ্ধ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নিয়ে যায়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার দাদিকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে ওই রাতেই স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রফিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান নিত্যনন্দি গ্রামে আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD