1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে নরসিংদীতে মহান মে দিবস ইসলামই শ্রমিকের অধিকারের শ্রেষ্ঠ গ্যারান্টি: কয়রায় মে দিবসের আলোচনা সভা ও র‍্যালি রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউপি সদস্য গ্রেপ্তার মদনে ইয়াবা ব্যবসায়ী রবিউল গ্রেপ্তার প্রশংসায় ভাসছেন নবাগত ওসি সাভার-আশুলিয়ায় লোডশেডিং ও জ্বালানি সংকটে পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত মহান মে দিবসে আশুলিয়ায় ৭ দফা দাবিতে শ্রমিকদের মিছিল-সমাবেশ বরাদ্দ আছে, সমাধান নেই—চাতরী চৌমুহনীতে জলাবদ্ধতার দুর্ভোগ ঠাকুরগাঁওয়ে নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা, আহত ৩

বেনাপোল সীমান্তে বিজিবির পৃথক অভিযানে এলএসডি ও ফেনসিডিলসহ আটক ১

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিধিনি, বেনাপোল :
গতকাল শুক্রবার ( ৬ই সেপ্টেম্বর ) দুপুরে আমড়াখালী চেকপোস্টের কাছে এক ব্যক্তি মাদক দ্রব্যর চালানটি ফেলে পালিয়ে যায়।

যশোরের বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের কাছে পরিত্যাক্ত অবস্থায় ছয় কোটি টাকা মূল্যের ৬ বোতল এলএসডি( মাদক) উদ্ধার করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।

উল্লেখ্য ‘লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড’ যাহা এলএসডি নামে পরিচিত। এটা জিহ্বার নিচে দিয়ে কিংবা ইনজেকশনের মাধ্যমে সেবন করা হয়। বাংলাদেশে এই মাদক নিষিদ্ধ।

বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সন্দেহভাজন এক ব্যক্তি ব্যাগ হাতে হেঁটে যাচ্ছিল। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে হাতের ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিজিবি ব্যাগ তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৬ কোটি ২৪ লাখ টাকা মূল্যের ৬ বোতল এলএসডি, ১৮ পিস ক্লোভ-জি ক্রিম এবং ১৯ পিস স্কিন সাইন ক্রিম উদ্ধার করে।

অপর একটি অভিযানে বিজিবি শার্শা উপজেলার শিকারপুর সীমান্তে ভারতের দিক থেকে আসা দুইজনকে ধাওয়া করলে কাঁধে থাকা বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। মালিকবিহীন অবস্থায় ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এছাড়াও গত ৫ সেপ্টেম্বর কাশিপুর বিওপির একটি টহল দল ৬ বোতল ফেনসিডিল, ১৯০ গ্রাম ভারতীয় গাঁজা, ১টি মোবাইল ফোন উদ্ধার করে। এসময় এক জন কে আটক করা হয়েছে বলে বিজিবি দাবি করলেও তার নাম প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেনাই।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটককৃত আসামি ফেনসিডিল, গাঁজা ও মোবাইল থানায় জমা করা হয়েছে। বিভিন্ন প্রকার ক্রিম বেনাপোল কাস্টমস্ হাউজে জমা ও এলএসডি ধ্বংস করার জন্য অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD