1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আশুলিয়ায় মৃত মুরগী প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ, তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের অবরুদ্ধ ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার সরকারের স্কুল ফিডিং কার্যক্রম বানচালে ষড়যন্ত্রের অভিযোগ ঠাকুরগাঁও সীমান্তে ফের সক্রিয় গরু চোরাচালান সিন্ডিকেট! গভীর রাতে ঢুকছে ভারতীয় গরু

উজিরপুরে ইউপি সদস্যর বিরুদ্ধে থানায় অভিযোগ!

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর ঔষধী গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে হারতা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম তালুকদার এর বিরুদ্ধে, এ বিষয়ে উজিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন দক্ষিণ পশ্চিম হারতা গ্রামের ৯ নং ওয়ার্ডে বাসিন্দা (মাছুম) তিনি বলেন আমাদের দীর্ঘদিন ধরে ভোগদখলকৃত জমি পরবর্তীতে ইউনিয়ন পরিষদের আওতাধীন দৃষ্টিনন্দন রাস্তা হিসেবে বিবেচিত হয়।

উক্ত জমি/রাস্তার পাশে রোপিত বিভিন্ন প্রকারের ঔষধী ও ফলজ গাছ উক্ত ঔষধী ও ফলজ গাছ নিজস্ব তত্ত্বাবধায়নে কর্তন করে বিক্রয় করেন – মেম্বার সাইফুল ইসলাম তালুকদার। অভিযোগকারী বলেন – শুধু আমার গাছই কাটে নায় এভাবে ঔষধি সব গাছ কেটে ফেলছে। বাড়ির সামনে গাছ কাটতে আসলে জিজ্ঞসা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাছ কাটার অনুমতি দিয়েছে এ কথা বলেন সাইফুল ইসলাম তালুকদার ।

ঔষধি গাছ কেটে ফেলায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ৩০ টি ঔষধি গাছ কেটে ৭ লাখ ৫০ হাজার টাকার গাছ সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি বলেন – ঔষধি গাছ কাটার কাউকে অনুমতি দেওয়া হয় নাই। বন কর্মকর্তা কে তদন্তের জন্য বলা হয়েছে। স্থানীয়রা গাছ কাটার বিষয়ে ইউপি চেয়ারম্যানকে জানালে কোন ব্যবস্থা গ্রহণ করেনি ইউপি চেয়ারম্যান অমল মল্লিক। এই বিষয়ে হারতা ইউপি চেয়ারম্যান অমল মল্লিককে জানালে তিনি গাছ কাটার বিষয়টি এরিয়ে যান।

উল্লেখ থাকে যে, এলাকাবাসী বলেন উক্ত ঔষধী গাছের ছাল নিতে দূর দূরান্ত থেকে লোকজন প্রতিনিয়ত ছুটে আসেন এবং উক্ত ফলজ গাছ পরিবেশকে সুন্দর ও ভারসাম্য রক্ষা করতো। কিন্তু উক্ত গাছ কর্তন করায় আমরা ভীষনভাবে কষ্ট পাই।

অভিযোগকারী এবং এলাকাবাসীর দাবি অতি দ্রুত ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম তালুকদারকে আইনের আওতায় আনা হোক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD