1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে নরসিংদীতে মহান মে দিবস ইসলামই শ্রমিকের অধিকারের শ্রেষ্ঠ গ্যারান্টি: কয়রায় মে দিবসের আলোচনা সভা ও র‍্যালি রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউপি সদস্য গ্রেপ্তার মদনে ইয়াবা ব্যবসায়ী রবিউল গ্রেপ্তার প্রশংসায় ভাসছেন নবাগত ওসি সাভার-আশুলিয়ায় লোডশেডিং ও জ্বালানি সংকটে পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত মহান মে দিবসে আশুলিয়ায় ৭ দফা দাবিতে শ্রমিকদের মিছিল-সমাবেশ বরাদ্দ আছে, সমাধান নেই—চাতরী চৌমুহনীতে জলাবদ্ধতার দুর্ভোগ ঠাকুরগাঁওয়ে নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা, আহত ৩

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি :
রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই পরিবর্তনের প্রতিফলন চুয়াডাঙ্গার মানুষ দেখতে চায়। যদি কাজের পরিবর্তন না ঘটে তাহলে মানুষ যদি দেখে সেই আগের মতই কাজকর্ম চলছে, তারা বিড়ম্বনার শিকার হচ্ছে, তারা তাদের কাঙ্খিত সেবা পাচ্ছেনা। তারা তখন অসন্তুষ্ট হবে। সেটা আমারা হতে দেবোনা। তখন আমি আমার মত ব্যবস্থা নেবো। আমার কাজ পরিবর্তন বাস্তবতায় ফিরিয়ে আনা। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পুরো জেলার সমস্যার সংবাদ সংগ্রহ করতে গিয়ে আপনারা যেগুলো নির্দিষ্ট ভাবে চিহ্নিত করেছেন এবং এ মতবিনিময় সভায় সমাজের দর্পন হিসেবে উত্থাপন করেছেন ও ধারনা দিয়েছেন সে মোতাবেক কাজ করার চেষ্টা করবো।

পরিবর্তনের মানষিকতা নিয়ে এ জেলায় এসেছি, নিয়ত আছে, বাকীটা সৃষ্টি কর্তার ইচ্ছা। চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীদের সহযোগীতা চেয়ে তিনি আরো বলেন, গোটা দেশের পরিবর্তন আমরা কাজে লাগাতে চাই।

এ কাজে কোন ব্যপ্তয় ঘটবে না। সংবাদকর্মীদের পক্ষে মতবিনিময় সভায় অংশ নেন, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক সরদার আল-আমিন, এনটিভি জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম,চ্যানেল ২৪ প্রতিনিধি রেজাউল করিম লিটন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, দৈনিক সংগ্রামের এফ এ আলমগীর, বাংলা টিভির জেলা প্রতিনিধি মামুন মোল্লা, এখন টিভির জেলা প্রতিনিধি অনিক চক্রবর্তী, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভি প্রমুখ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার (শিক্ষা ও আইসিট), অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান (সার্বিক), সহকারী কমিশনার রেজওয়ানা নাহিদ (রাজস্ব শাখা), তিথি মিত্র (সাধারণ শাখা)। মতবিনিময় শেষে সংবাদকর্মীদের পক্ষে নবাগত জেলা প্রশাসকের হাতে ফুলের স্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD