1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর ৪ দিন বন্ধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, বেনাপোল :
বাঙালী হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপূজা বাংলা ভাসাভাসী সম্প্রদায়ের সেরা উৎসব উপলক্ষে বেনাপোল স্থলবন্দর টানা ৪ দিন বন্ধ থাকবে সীমান্ত বাণিজ্য (আমদানি-রপ্তানি)।

তবে এই সময়ে বেনাপোল শুল্কভবন ও বেনাপোল স্থলবন্দরে পণ্য উঠানামা,খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে যাত্রী পারাপার অব্যাহত স্বাভাবিক থাকবে।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফঃ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন,শারদীয় দূর্গাপূজার সরকারি ছুটির কারনে ৯ই অক্টোবর বুধবার থেকে ১২ই অক্টোবর শনিবার পর্যন্ত ভারতের পেট্রাপোল বন্দরের কাজকর্ম বন্ধ থাকবে।তাই এই সময় বেনাপোল স্হল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।তবে ইলিশের চালান গ্রহন করা হবে বলে জানান।

তবে আবারও আগামী ১৩ই অক্টোবর রবিবার সকাল থেকে পুণরায় আমদানি-রপ্তানি চালু হবে।

দুর্গাপূজার ছুটির কারণে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন পত্র দিয়ে আমাদেরকে অবহিত করেছেন বলে জানান, বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজীব নাজির বলেন,দুর্গাপূজার ছুটির বিষয়টি ভারতের ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সি এন্ডএফ এজেন্টরা আমাদেরকে জানিয়ে দিয়েছেন।

তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এপারের বেনাপোল স্থল বন্দরে পণ্য উঠানামা,খালাস ও পণ্যের শুল্কায়ন কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলবে।বেনাপোল স্হল বন্দরে পণ্য খালাসের পর ভারতীয় ট্রাক দেশে ফিরে যেতে পারবেন।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আযহারুল ইসলাম বলেন,পূজার ছুটির সময় দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক ভাবে অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD