1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন কিশোরগঞ্জে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ক্ষমতার অপব্যবহার না করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী ‎গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ” ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

ভারতে কম মূল্যে রফতানি হচ্ছে ইলিশ দোহাই দিচ্ছে পুরনো পরিপত্রের সংশ্লিষ্টরা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ বেনাপোল স্হল বন্দর দিয়ে সরকারি অনুমতির পর থেকে ৫ দিনে ৯১টি ট্রাকে করে ভারতে ২৭৭ মেট্রিক টন ৩০০ কেজি ইলিশ রফতানি হয়েছে। তবে দাম বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের বাজারের চেয়ে ভারতে কম মূল্যে রফতানি হচ্ছে ইলিশ।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির জানান,গত মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ১৫টি ট্রাকে ৬৯ মেট্রিক টন ৬৪০ কেজি ইলিশ রফতানি হয়েছে। এই নিয়ে ৫ দিনে ভারতে ইলিশ রফতানি হলো ২৭৭ মেট্রিক টন ৩০০ কেজি।

গত বৃহস্পতিবার ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার ১৫ ট্রাকে ৪৫ মেট্রিক টন ২০০ কেজি, রবিবার ৬টি ট্রাকে ১৯ মেট্রিক টন, সোমবার ৩০টি ট্রাকে ৮৯ মেট্রিক টন এবং গতকাল মঙ্গলবার ২৩টি ট্রাকে ৬৯ মেট্রিক টন ৬৪০ কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে। প্রতিকেজি ইলিশ রফতানি হচ্ছে ১০ ডলারে, যা বাংলাদেশি ১ হাজার ১৮০ টাকা দরে। গতকাল বুধবার (২রা অক্টোবর) বেনাপোল বাজারে মাছের আড়তে পাইকারিতে প্রতি এক কেজি ওজনের ইলিশ ১৭০০টাকা থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। সেই হিসেবে একই ধরনের ইলিশ প্রায় ৫০০-৬০০ টাকা কমদামে ভারতে রফতানি হচ্ছে। বেনাপোল স্হলবন্দর সূত্রে এইসব তথ্য জানা গেছে।

মৎস্য অধিদফতরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণকেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম গণমাধ্যমকে বলেন, এই প্রশ্নের উত্তর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা দিতে পারবেন। তবে আমি যেটা জানি সেটা হলো, ইলিশ রফতানির পরিপত্রটি কয়েক বছর আগের দর। তখনকার বাজারদরের সঙ্গে মিল রেখে ১০ ডলারে প্রতিকেজির রফতানিমূল্য নির্ধারণ করা হয়েছে। এখনও সেই পরিপত্র অনুযায়ীই রফতানি হচ্ছে।’ তবে ইলিশের দেশীয় বাজারদরের সঙ্গে সংগতি রেখে দাম সমন্বয় হতে পারে বলেও তিনি মনে করেন।

দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রফতানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তা থেকে সরে এসে দুই হাজার ৪২০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছেন। ইলিশ রফতানির অনুমতি পেয়েছে ৪৯টি প্রতিষ্ঠান। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে দুই হাজার ৪০০ টন এবং আরেক প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রফতানি করবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD