1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মকবুল তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার বোয়ালী এলাকায় অভিযান চালিয়ে সাদেকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

থানায় নাশকতা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া দুটি মামলায় সাদেকুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি। তাকে আজ বৃহস্পতিবার নেত্রকোনা বিচারিক আদালতে নেওয়া হবে।

এর আগে, খালিয়াজুরী সদরের মঈনুল হাসান বিকন বাদী হয়ে ২০ সেপ্টেম্বর ও জিয়ানগরের আলী হাসান চৌধুরী বাদী হয়ে ৩০ সেপ্টেম্বর থানায় মামলা দুটি করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD