1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

তিতাসের বলরামপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলার গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে বলরামপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ উপলক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বলরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মোজাম্মেল হক মজনু পাঠানের সভাপতিত্বে আগামী নভেম্বরের মাসের ২ তারিখের কর্মী সমাবেশকে সফল করার লক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী কবির হোসেন সেন্টু ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো.আক্তারুজ্জামান।

বলরামপুর ইউনিয়ন যুব দলের আহবায়ক মো.নুরে আলম সরকারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বলরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম,উপজেলা কৃষক দলের আহবায়ক মো.শাহজাহান সওদাগর, মো. অহিদুর রহমান মাষ্টার,বিএনপি নেতা জাহাঙ্গীর আলম,নেয়াজমুল হক রিপন,মো.সাইদুর রহমান,মো. বশির পাঠান,বলরামপুর ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক মো.শেখ ফরিদ শেকা, বলরামপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD