1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় নেট ব্যবসা কেন্দ্র করে অপহরণ ও নির্যাতনের অভিযোগ ফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংস, দেড় লক্ষ টাকার ক্ষতির অভিযোগ সানের কাজ করে জীবিকা নির্বাহ করেন ৭৪ বছরের বৃদ্ধ কালীপদ শীল গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ চেক হাতে নতুন স্বপ্ন: আসমার ভাঙা গোয়ালঘরে আশার আলো জ্বাললেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ গৌরনদী পৌর মেয়র হিসাবে উন্নয়নে জহিরের বিকল্প নাই এলাকাবাসী গৌরনদীর বিশিষ্ট সমাজ সেবক মোক্তার হোসেন সরদারের ইন্তেকাল রাণীশংকৈলে খাস জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবি, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

নিষেধাজ্ঞার শেষ সময়ে ইলিশ কেনাবেচার ধুম

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

ইলিশ মাছ শিকারের নিষেধাজ্ঞা শুরুর শেষ মুহূর্তে বরিশাল নগরীর শহীদ জিয়া মৎস্য পাইকারি বাজারে কেনা বেচার ধুম পড়েছে। শনিবার বিকেল থেকে জমে উঠতে শুরু করে নগরীর পোর্ট রোড ইলিশ মোকাম। রাতভর এ মাছ কেনাবেচা চলবে বলে জানিয়েছেন মোকামের বিক্রেতারা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পোর্ট রোডের এ মোকামে নারী-পুরুষ ক্রেতাদের ভীর। ক্রেতা-বিক্রেতাদের দের দম ফেলারও সময় নেই।

বিক্রেতারা জানান, এক কেজি দুইশ’ গ্রাম ওজন সাইজের প্রতিমন ৬৪ হাজার, কেজি সাইজ ৬০ হাজার, আধা কেজি ওজনের মাছ ৩৫ হাজার, তিনশ’ গ্রাম সাইজের মাছ ২২ হাজার টাকায় বিক্রি করছেন। এরচেয়ে ছোট সাইজের জাটকা ইলিশ প্রতিমন ১২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা মো. সোহেল বলেন, সাগর ও অভ্যন্তরীণ নদ-নদী থেকে শনিবার দিনভর শিকার করা মাছ দেশের বিভিন্নস্থানে পাঠানো যায়নি। তাই চরমোন্তাজ, রাঙ্গাবালী, চরফ্যাসন, মহিপুর, আলীপুর ও কুয়াকাটা থেকে পাইকারি বিক্রেতারা মাছ নিয়ে শহীদ জিয়া মৎস্য পাইকারি বাজারে বিক্রি করতে এসেছেন। প্রতিবছর নিষেধাজ্ঞা শুরুর পূর্বে তারা এভাবে নিয়ে আসার পর ইলিশ মাছ কেনাবেচার মেলা হয়। ধারাবাহিকতায় এবারেও জমজমাট বিক্রি চলছে।

বরিশাল সদর আড়তদার অ্যাসোসিয়েশনের সদস্য মো. রানা বলেন, এবারে বড় মাছ তেমন আসেনি। ছোট মাছ বেশি এসেছে। দাম আগের তুলনায় কেজি প্রতি দুই থেকে তিনশ’ টাকা কমে বিক্রি হচ্ছে। রাতভর তো চলবেই, সকাল পর্যন্ত অন্তত ১০ হাজার মন ইলিশ মাছ কেনাবেচা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD