1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কমিটি থেকে কলিমুল্লাহ বাদ

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি || বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক-কর্মকর্তাদের পূর্বতন চাকরিকাল গণনাসংক্রান্ত কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে ড. কলিমুল্লাহর নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আগামীকাল বুধবার ববি ক্যাম্পাসে কলিমুল্লাহর আসার কথা থাকলেও তা হচ্ছে না।

এর আগে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী গত রোববার ড. কলিমুল্লাহকে বিতর্কিত উল্লেখ করে ববির সব কমিটি থেকে অব্যাহতি এবং ক্যাম্পাসে অবস্থানের অনুমতি না দেওয়ার জন্য উপাচার্যের কাছে চিঠি দেয়।

শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, আওয়ামী সরকারের সব পাতানো নির্বাচনে বৈধতা দিতে ড. কলিমুল্লাহর নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ (জানিপপ) প্রথম সারিতে থেকে কাজ করেছে। ববি উপাচার্য ড. শুচিতা শরমিনের ঘনিষ্ঠ কলিমুল্লাহ। এ কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ পদে কলিমুল্লাহর অনুসারীদের প্রাধান্য দিচ্ছেন উপাচার্য শুচিতা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD