1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বেনাপোল চেকপোস্টও স্থলবন্দর পরিদর্শন আসলেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ বেনাপোল চেকপোস্টও স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে তিনি বেনাপোল চেকপোস্ট ও স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালের উন্নয়নমূলক কাজ এবং নতুন কিছু নির্মাণাধীন প্রকল্পের কাজ ঘুরে ঘুরে দেখলেন।

এরপরে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এবং ইমিগ্রেশন পরিদর্শন করেন উপদেষ্টা। সেখানে দুই দেশের যাত্রী যাতায়াতের খোঁজখবর নেন। স্থলবন্দরে যাত্রী চলাচল কম হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ভারত সরকার ভিসা না দেওয়ায় যাত্রী যাতায়াত কম হচ্ছে। ভিসা না দেওয়ায় আমাদের চেয়ে ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশের অনেক রোগী সেদেশে চিকিৎসা নিয়ে থাকেন, তাদের একটু ক্ষতি হচ্ছে।

এই সময়ে বেনাপোল চেকপোস্ট পরিবহন ব্যবসায়ীরা উপদেষ্টার কাছে পুরায় চেকপোস্ট বাস টার্মিনাল চালুর কথা জানালে ১৯টি পরিবহনের কার্যক্রম চালানোর আশ্বাস দেন। পরে স্থলবন্দরের সার্বিক বিষয় নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। এবং বন্দর আবাসিক জামে মসজিদ এ বেলা ১টায় জুম্মার নামজ আদায় করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, বিজিবি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম, ৪৯ বিজিবি অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজীব হাসান, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসিন, বেনাপোল বন্দর পরিচালক মামুন কবীর, ইমিগ্রেশনের ওসি মোঃ ইব্রাহিম হোসেন।

সবশেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে যান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় আব্দুল্লাহর মা-বাবা ও পরিবারের খোঁজ-খবর নেন এবং তার কবর জিয়ারত করে যশোরের উদ্দেশ্যে রওনা দেন। আজ (৭ই ডিসেম্বর) শনিবার সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর পরিদর্শনের জন্য তিনি সাতক্ষীরায় যাবেন বলে যানাগেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD