1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

বিশ্ব ইজতেমার আর বাকি ৭ দিন, এখনো তৈরি হয়নি মূলমঞ্চ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ ৫৭তম বিশ্ব ইজতেমার আর মাত্র সাত দিন বাকি। ইজতেমার প্রস্তুতি পুরোদমে এগিয়ে চললেও এখনো তৈরি হয়নি মূলমঞ্চ। মাঠের দক্ষিণ দিকসহ বেশ কিছু জায়গায় প্যান্ডেল নির্মাণ কাজও সম্পন্ন হয়নি। তবে দ্রুত কাজ শেষ করতে চেষ্টা চলছে।

গতকাল বৃহস্পতিবার বিশ্ব ইজতেমার ময়দান ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজিমনে দেখা যায়, বিশ্ব ইজতেমা ময়দানের দক্ষিণ দিকে খালি। ওই জায়গায় প্যান্ডেলের বাঁশ পোতা হলেও সামিয়ানা টানানোর কাজ দৃশ্যমান নেই। বিদেশি মেহমানদের থাকা খাওয়া ও গোসলের স্থানগুলো প্রস্তুতের কাজ চলছে ধীরগতিতে।

যারা মেহনতি পরিশ্রম করতে এসেছেন, তাঁরা টুকটাক কাজ করছেন।বিশ্ব ইজতেমার মূলমঞ্চে গিয়ে দেখা যায়, নির্মাণ কাজের কোনো লোক নেই, তদারকি করারও কেউ নেই। মঞ্চের অনেক কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে।

প্যান্ডেল নির্মাণ কাজ করছিলেন রাজশাহীর আরিফুল ইসলাম।

তিনি বলেন, আমি প্রতি বছর মেহনতি কাজ করতে আসি। ইজতেমার সাত দিন আগে মোটামুটি কাজ প্রায় ৮০ ভাগ শেষ হয়ে যায়। কিন্তু এবার কাজের তেমন অগ্রগতি দেখা যাচ্ছে না।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার ইজতেমা শুরু থেকে দুটি ময়দান হওয়ার কথা থাকায় টঙ্গী মাঠে লোক কম হবে মনে করে টঙ্গী ময়দানের কাজ তেমন জোরেশোরে করা হয়নি। প্রায় দুই লক্ষ মুসল্লির জন্য উত্তরার দিয়াবাড়িতে প্রস্তুত করা মাঠের নির্মাণ কাজ প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হওয়ায় হিসেবে একটু গরমিল হয়েছে।

কারণ যে দুই লাখ মুসল্লির দিয়াবাড়িতে অবস্থান করার কথা ছিল, তাঁরা এখন টঙ্গী ময়দানে থাকবেন। ফলে টঙ্গী ময়দানের প্রস্তুতি নতুন করে ঢেলে সাজাতে হচ্ছে।  এতে টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠের সার্বিক প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করতে একটু বেশি কষ্ট করতে হচ্ছে। মূলত এই কারণেই সাত দিন আগে যেটুকু প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা তা এখনো হয়নি।

তবে বিশ্ব ইজতেমার আইনশৃঙ্খলা পরিস্থিতি  নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সঠিকভাবেই এগিয়ে চলছে। ইতোমধ্যে বিশ্ব ইজতেমার খিত্তা চূড়াম্ত করে তা প্রকাশ করা হয়েছে। বিশ্ব ইজতেমার ট্রাফিক সিস্টেম নিয়মিত মনিটরিং করাসহ সকল প্রশাসনিক কাজ চলছে যথারীতি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, বিশ্ব ইজতেমার আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে। সর্বোচ্চটা দিয়ে আমরা ইজতেমায় দায়িত্ব পালন করছি।

বিশ্ব ইজতেমার বিদেশি মেহমানদের জিম্মাদার আমির হোসেন কালের কণ্ঠকে বলেন, বিদেশি মেহমানদের থাকা খাওয়াসহ সব ধরনের ব্যবস্থা প্রায় শেষ। তবে পশ্চিমবঙ্গ থেকে আসা মুসল্লিদের রাখার প্রস্তুতি এখনো করা হয়নি।

আগামী ২ থেকে ৪ ফেব্রুয়ারি ও ৯ থেকে ১১ ফেব্রুয়ারি ৫৭ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। আয়োজকদের আশা, এবার একসঙ্গে ৬০ লক্ষ মানুষ আখরী মেনাজাতে শরিক হবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD