1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

‘ভুল’ স্বীকার করে মুক্তিযোদ্ধার তালিকা থেকে নাম প্রত্যাহারের আবেদন!

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধার তালিকা থেকে নাম প্রত্যাহারের আবেদন করেছেন দুইজন। সম্প্রতি উপদেষ্টার কাছে ওই দুজন লিখিত আবেদন করেছেন।

এদের একজন মুন্সিগঞ্জের এবং একজন রাজবাড়ীর। তারা মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া আর কোনো সুযোগ নেননি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এমন আবেদনকে ইতিবাচক হিসেবে নিয়েছে। মন্ত্রণালয় বলছে, যারা মুক্তিযোদ্ধা না হলেও তালিকায় নাম উঠেছে তারা যেন প্রত্যাহারের আবেদন করেন।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী। তিনি বলেন, মাননীয় উপদেষ্টার আহ্বানে তারা সাড়া দিয়েছেন। তারা বলেছেন যে আমরা আমাদের ভুল স্বীকার করছি, আমরা মুক্তিযোদ্ধা না হয়েও ভাতা নিচ্ছি। তারা এভাবে লিখেছেন।

বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়ে দুজনের মতো আরও আবেদন পাওয়া যাবে বলে আশা করছে মন্ত্রণালয়।

সচিব বলেন, মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছিলেন যারা মুক্তিযোদ্ধা না তাদের ক্ষমার আওতায় আনা হবে। এরকম আরও যারা নিজেরা বলেন যে তারা মুক্তিযোদ্ধা না তারা সাড়া দেবেন। তারা বলেছেন, আমরা মুক্তিযোদ্ধা না, এবং দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি বা ক্ষমা প্রার্থনা করছি।

সাংবাদিক সম্মেলনে উপদেষ্টার সেই বক্তব্য উল্লেখ করে তাদের একজন লিখেছেন যে, আমি আবেগ আপ্লুত হয়ে স্বেচ্ছায় গেজেট এবং সনদ বাতিল করার জন্য আবেদন করেছি। আর ভুলের জন্য মুক্তিযোদ্ধা এবং দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। তিনি মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া আর কোনো সুযোগ নেননি বলে উল্লেখ করেন।

আরেকজন বেসামরিক গেজেট এবং লাল মুক্তিবার্তা থেকে নাম প্রত্যাহার এবং দায়মুক্তির অনুরোধ করেছেন।

শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের নিয়ে গত ১১ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। তিনি ভুয়া মুক্তিযোদ্ধারা ভুল স্বীকার করে আবেদন করলে তাদের সাধারণ ক্ষমা করা হবে বলে জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ওই দিন বলেন,  আমরা একটা ইনডেমিনিটিও (সাধারণ ক্ষমা) হয়তো দেব যে, যারা অমুক্তিযোদ্ধা এভাবে মুক্তিযোদ্ধা হয়ে আসছেন, তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যান। যদি চলে যান, তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পেতে পারেন। আর যদি সেটা না হয়, আমরা যেটা বলেছি যে এই প্রতারণায় দায়ে আমরা তাদেরকে অভিযুক্ত করবো।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD