1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে
রামাল্লায় মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বহনকারী বাসের দুই পাশে ভিড়

গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দুইশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। শনিবার তাদের মুক্তি দেওয়া হয়।

এর আগে জিম্মি চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় সশস্ত্র গোষ্ঠী হামাস।

এদিন গাজা সিটির ফিলিস্তিন চত্বরে চার নারী সেনাকে আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের মধ্যস্থতায় ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মাস্ক মুখে হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধারা সেখানে উপস্থিত ছিলেন।

রেডক্রসের প্রতিনিধি ও হামাস যোদ্ধারা চার জিম্মিকে মুক্তি দেওয়ার আগে নথিতে সই করেন। জিম্মি চার ইসরায়েলি নারী সেনা হলেন, কারিনা আরিয়েভ, দানিয়েলা জিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ। তারা ইসরায়েলি বাহিনীর ইউনিফর্ম পরিহিত ছিলেন। মুক্তি পাওয়ার পর তারা উপস্থিতদের উদ্দেশে হাত নাড়ান।

ফিলিস্তিন চত্বর থেকে আল জাজিরার সাংবাদিক ইব্রাহিম আল খালিজি জিম্মিদের মুক্তির সময়কে ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেন। পরে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা রেডক্রসের কাছ থেকে তারা চার জিম্মিকে তাদের কাছে নিয়েছে। তাদের মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

অন্যদিকে মুক্তি পাওয়া ২০০ ইসরায়েলির মধ্যে ১২১ জন যাবজ্জীবন কারাদণ্ডে ছিলেন। বাকি ৭৯ জনেরও দীর্ঘমেয়াদি দণ্ড ছিল। এরমধ্যে সবচেয়ে বেশি বয়সী বন্দির বয়স ৬৯, আর সবচেয়ে কমবয়সী বন্দির বয়স ১৫।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD