1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩ কমলাপুর রেল স্টেশনে ট্রেনের বগিতে আগুন ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, আহত ১৪ হারানো বিজ্ঞপ্তি গৌরনদীতে ১০ লাখ টাকা দাবি, বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ গৌরনদীর সুন্দরদীতে তরুণদের জন্য খেলার মাঠ, ব্যাডমিন্টন কোর্ট নির্মাণের উদ্যোগ সিলেটের ফোক গানের হাল ধরতে যাচ্ছেন মনসুর সানী আব্দুল করিম, দুর্বিন শাহ ও রাধা রমণের পর নতুন প্রজন্মের কণ্ঠে সিলেটি ফোক আগৈলঝাড়ায় মাদকের বিরুদ্ধে ওসি মাসুদ খান’র হুঁশিয়ারি: ‘হয় আমি থাকব, নয় মাদক থাকবে’ বার্থী উলূমের দ্বীনিয়া নূরানী হাফেজী ও কওমি মাদ্রাসায় দোয়া ও ফ্রিজ প্রদান

ভালোবাসার রঙ নিয়ে এলো ঋতুরাজ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

বাতাসে বসন্তের আগমনী বার্তা। গাছ থেকে ঝরে পড়ছে পুরাতনি যতো ধূসর পাতা।

আর তার জায়গা বদল করছে সবুজ কিশলয়। আচানক কোথাও ডেকে উঠছে কোকিল। রঙে-বেরঙের ফুলে ভরে উঠছে বাগানগুলো।

দীর্ঘ শীতের কুয়াশা মোড়ানো প্রান্তর পাড়ি দিয়ে অবশেষে আমাদের দোরগোড়ায় এসেছে ফাল্গুন। এসেছে ঋতুরাজ বসন্ত!

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন। বাংলা বর্ষপঞ্জির হিসেবে রদবদল হওয়ায় ১৩ ফেব্রুয়ারির জায়গায় বর্তমানে ১৪ ফেব্রুয়ারিই পালিত হয় পহেলা ফাল্গুন।

একই দিনে পালিত হচ্ছে ভালোবাসা দিবসও (ভ্যালেন্টাইন্স ডে)। ফলে যুগপৎ ভালোবাসা আর বর্ণালী রঙের বাহার নিয়ে এসেছে এ দিন।

কী নেই বসন্তের! আছে রং, রূপ, রস, লাবণ্য। আছে মাতাল দখিনা সমীরণ। ঋতুরাজের আগমনে খুলে গেছে দখিনা দুয়ার। মানব-মানবীর চিরন্তন ভালোবাসা উড়ছে রঙিন প্রজাপতি হয়ে। ফুলে ফুলে আছে মৌমাছির গুঞ্জন। নতুন প্রাণের পত্রপল্লবে জেগে উঠেছে বৃক্ষ-লতা-গুল্ম। নদীর কিনার থেকে আদিগন্ত প্রান্তর, কুঞ্জবন, অরণ্য-পর্বতে ডেকেছে নবযৌবনের বান। প্রকৃতির এ রূপতরঙ্গ দেখেই কবিগুরু লিখেছিলেন- ‘ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে। ’

শুধু প্রাণের দুরন্ত আবেগ আর প্রেমেই নয়, দ্রোহে-প্রতিবাদেও উত্তাল বসন্তের হৃদস্পন্দন। এ বসন্ত নিয়েই কাজী নজরুল ইসলাম লিখেছেন- ‘এলো খুনমাখা তূণ নিয়ে/খুনেরা ফাগুন। ’ মায়ের ভাষায় কথা বলার অধিকার চেয়ে এ ঋতুতেই তো বাংলার দামাল ছেলেরা শহীদ হয়েছেন। তারই খুন মেখে আছে পলাশ-শিমুল।

ইতিহাস বলে, ১৫৮৫ সালে মোগল সম্রাট আকবর ১৪টি উৎসবের প্রবর্তন করেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল ‘বসন্ত উৎসব’। ১৪০১ বঙ্গাব্দ থেকে সে উৎসব এ উৎসব মহানগর ঢাকা থেকে সারাদেশে নতুন করে তরঙ্গিত হতে শুরু করেছে। পহেলা ফাল্গুনে বসন্ত উৎসবের রঙে মেতে ওঠে তরুণ হৃদয়, নতুন করে প্রাণ পায় প্রবীণেরা। বসন্তে শুধু প্রকৃতিই নয়, হৃদয়ও রঙিন হয়ে ওঠে। তাই তো বসন্ত আমাদের কাছে ‘প্রেমের ঋতু’।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD