1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়াত প্রভাষক ফকরুল আলমের স্মরণসভা ও দোয়া মোনাজাত গৌরনদীতে উপজেলা প্রশাসন ও মিরকাদিম পৌরসভার প্রশাসকের আন্তরিক সহযোগিতায় চলছে পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগ ১ জেলে আটক জুড়ীর মনিরুজ্জামান এবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ মৎস্য কর্মকর্তা নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, নারী পোশাককর্মী নিহত পীরগঞ্জের উপদইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ মুন্সীগঞ্জে সাদা রঙে ঐতিহ্যের ছাপ, মিরকাদিমের ধবল গরুর কদর দেশজুড়ে ‎ওসি তারিক হাসান রাসেলের দক্ষ নেতৃত্বে জেলার শ্রেষ্ঠত্ব অর্জন গৌরনদী মডেল থানার ছদ্মনামে জনপ্রতিনিধি, ১৮ বছর পর র‌্যাবের জালে ধরা গৌরনদীতে দৈনিক আজকালের কণ্ঠ’র ৫ম বর্ষে পদার্পণ উদযাপন

আশুলিয়ায় শহীদ খন্দকার মামুন বিপ্লব শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ঢাকার আশুলিয়া জুলাই আগস্টের আন্দোলনে নিহত শহীদ খন্দকার মামুন বিপ্লব স্মৃতি স্মরণে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) আশুলিয়ার মধ্য গাজিরচটে শহীদ খন্দকার মামুন বিপ্লব স্পোটিং ক্লাবের আয়োজনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে শহীদ খন্দকার মামুন বিপ্লব স্মৃতি স্মরণে প্রথমবারের মত এই টুর্নামেন্টে মশিউর একাদশ বনাম সোহান একাদশের অংশ গ্রহণে এ খেলায় মশিউর একাদশ দল বিজয়ী হয়।

এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আবুল হোসাইন মুন্সী এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি আশুলিয়া থানা বিএনপি

পুরস্কার বিতরণের আগে আবুল হোসাইন মুন্সী তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, তারুণ্যের এই জয়োগানের শক্তি সব যায়গায় ছড়িয়ে পড়ুক। তিনি বলেন, বর্তমান সময়ে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করার জন্য এই ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত সময়োপযোগী উদ্দ্যোগ। জুলাই আগস্টের আন্দলোনে শহীদ খন্দকার মামুন বিপ্লবের স্মৃতিকে ধরে রাখতে এই ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে যা একটি মহৎ উদ্দেশ্যের ধারণ করে।

এই ক্লাব মানুষের পাশে থেকে নানা সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে অনেক দূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করি। এবং ক্লাবের যেকোনো প্রয়োজনে পাশে থাকার ঘোষনা দেন তিনি। এসময় অত্র এলাকার একটি রাস্তা জুলাই আগস্ট আন্দলোনে শহীদ খন্দকার মামুন বিপ্লবের নামে নামকরণের দাবি জানান। এসময় উপস্থিত সকলেই তার এই দাবির পক্ষে সমথর্ন জানান এবং দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনিক ও দাপ্তরিক কাজ শেষ করে নামকরণের ঘোষনার দাবি জানান এলাকাবাসী।

আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আসকর আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজ সরকার, সহ-সভাপতি আশুলিয়া থানা মৎসজীবী দল, বাবুল হোসেন- সভাপতি স্বেচ্ছাসেবক দল ধামসোনা ইউনিয়ন, মাহে আলম, যুগ্ম সম্পাদক-ধামসোনা ইউনিয়ন শ্রমিকদল, হাজী জালাল মিয়া-যুবদল নেতা, বাবুল হোসেন-বিশিষ্ট ব্যবসায়ী, আনোয়ার সরকার- যুবদল নেতা, আঃ ছালাম- যুগ্ম সম্পদাক আশুলিয়া থানা যুবদল, আঃ লতিফ আকাশ, সহ-যুব বিষয়ক সম্পাদক ধামসোনা ইউনিয়ন বিএনপি, আলিমুদ্দিন- বিশিষ্ট ব্যবসায়ী, মাসুদ রহমান দেওয়ান- সাবেক যুগ্ম সম্পাদক ঢাকা জেলা ছাত্রদল, মোফাজ্জল হোসেন গাজী- যুবদল নেতা, ওসমান গণি- সদস্য ধামসোনা ইউনিয়ন বিএনপি, মশিউর রহমান- প্রতিষ্ঠাতা মশিউর স্কুল এন্ড কলেজ, কবির সরকার-সদস্য, মৎসজীবী দল ধামসোনা ইউনিয়ন, আলাল মিয়া- যুবদল নেতা, সুমন গাজী- সাবেক আহবায়ক সদস্য, ঢাকা জেলা ছাত্রদল, আরিফুল ইসলাম পিন্টু -ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী।

আমন্ত্রিত অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, মিলন, সাংবাদিক মনির, আমির হোসেন, মুকুট, বাতেন, কবির খান, বিল্লাল, আমির, মনির, সাব্বির, শামিম, মামুন, সাগর, নিজাম, শাওন প্রমুখসহ স্থানীয় ক্রীড়ানুরাগী দর্শকরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD