1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্লোবাল ইমাম মুয়াজ্জিন মুসুল্লি চ্যারিটি ফাউন্ডেশনের সম্মাননা স্মারক পেলেন মোস্তফা কামাল মাহ্দী শতবর্ষের সরকারি সা’দত কলেজে হিসাববিজ্ঞান বিভাগের ৫০ বছরের ঐতিহ্য ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি ধামরাইয়ে বরাদ্দকৃত সেতু নির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরের সড়কের ৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ইসরাফিলকে সমর্থন করায় পোশাকশ্রমিককে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ আমতলীতে ইয়াবা গাঁজাসহ নারী ও কিশোর আটক আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শিমুলিয়া ভূমি অফিসে বহিরাগতদের দাপট, উঠছে ঘুষ-অনিয়মের অভিযোগ গৌরনদীতে তারেক রহমানের ঘোষিত পরিচ্ছন্নতা অভিযানে টরকী বন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

খালিয়াজুরী ও মদন বিএনপি নেতাদের হস্তক্ষেপে মীমাংসা পলো বাইছকারি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
নেত্রকোনার খালিয়াজুরীতে পলো বাইছকারিদের সাথে জগন্নাথপুর ও রসুলপুর গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা মীমাংসা হয়েছে। তবে নিখোঁজ দুজনের ব্যাপারে খোঁজ পাওয়ার পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। রবিবার খালিয়াজুরী ও মদন উপজেলা বিএনপির উদ্যোগে খালিয়াজুরী উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন।

আলোচনা সভার খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ঠুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মদন উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল আলম তালুকদার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য বিষয়ে বক্তব্য রাখেন মদন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ।

এতে আরও বক্তব্য রাখেন, খালিয়াজুরী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাসুদ রানা, মদন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হালিম বুলু, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের আজাদ, সাবেক যুবদল সভাপতি ও উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক সাইফুদ্দিন সেকুল, সাবেক যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম আপনার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হাজার শফি, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রসুল রুবেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হাসান ও খালিয়াজুরী উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

পলো বাইছকারী ও গ্রামবাসী সংঘর্ষে ব্যাপারে উপস্থিত সকলের বক্তব্যে সংঘর্ষে ঘটনার মীমাংসার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। পরে সুনির্দিষ্ট কিছু বিষয়ে আলোচনা করে দুই উপজেলা নেতৃবৃন্দ চূড়ান্ত ঘোষণা করেন।

সংঘর্ষের ঘটনায় কোন মামলা মোকাদ্দমা হবে না। এতে যারা আহত হয়েছে তারা নিজেরাই নিজেদের চিকিৎসার ব্যয় বহন করবে। তবে দুটি বিষয়ের সিদ্ধান্ত তাৎক্ষণিক নেওয়া হয়নি।

ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ও নিখোঁজ দুজনের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিখোঁজ ব্যক্তরা হলেন- মদন উপজেলা কাইটাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইয়াসিন ও তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের রুকন মিয়া।

খালিয়াজুরী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রউফ স্বাধীন এর নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেওষ ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মকবুল হোসেন জানান, পলো বাইছকারী ও দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সময় বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায় আটকে পড়েছিল। আটকে পড়াদের যাতে কোন ক্ষয়ক্ষতি না হয় আমরা তাদের থানা হেফাজতে নিয়ে আসি। আজ পরিবারের লোকজনের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে উভয় পক্ষের কারো পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD