
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
বিশ্বনবী হজরত মুহাম্মাদ(সা:) এর জন্ম ও মৃত্যুর দিবস উপলক্ষে, বিল্বগ্রাম মোহাম্মাদিয়া হিফজুল কুরআন মাদরাসা আয়োজনে
নবীজির জীবনি নিয়ে স্মৃতি চারন ও ইসলামী সাঙ্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরনী গতকাল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক মাওলানা রুহুল আমীনের সভাপতিত্বে সিরাত মাহ্ফিলের প্রধান অতিথি ছিলেন,
মাদরাসার মোহতামিম, কেন্দ্রীয় মাজলিসুল মুফাসসীরিন এর সহ-সভাপতি ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী আলহাজ্বহাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন, পৌর জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা মো. হাফিজুর রহমান, বিল্বগ্রাম মোহাম্মাদিয়া হিফজুল কুরআন মাদরাসার সভাপতি মাস্টার মো. আনোয়ার হোসেন শরীফ,
সহ-সভাপতি মো. মোতালেব হোসেন খান, ইয়াতিমখানার সাধারন সম্পাদক সাংবাদিক বিএম বেলাল, সদস্য মো. স্বাগর খান, হাফেজ মাওলানা মো. আবদুল বাতেন । সভায় ইসলামী সংগীত পরিবেশন করেন,
আসোকাঠি প্রশিকা অফিস জামে মসজিদের ইমাম মাওলানা তৌহীদুর রহমান ফেরদৌস। আলোচনা শেষে সাঙ্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।