1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ

গৌরনদীতে সাউন্ড-লাইট-ডেকোরেটর ও ইভেন্ট ব্যবসায়ীদের ব্যতিক্রমী মিলনমেলা

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধিঃ
বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে ‘গৌরনদী সাউন্ড, লাইট, ডেকোরেটর ও ইভেন্ট ব্যবসায়িক মিলনমেলা-২০২৬’। দিনব্যাপী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের দৃষ্টিনন্দন ফারিহা গার্ডেনে এ ব্যতিক্রমী ও আনন্দঘন মিলনমেলার আয়োজন করা হয়।

মশিউর রহমান টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান এবং গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। দিনব্যাপী আয়োজনে ছিল অতিথি ও অংশগ্রহণকারীদের ফুল দিয়ে বরণ, সম্মাননা ক্রেস্ট প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোজ্ঞ কনসার্ট। এতে গৌরনদীর বিভিন্ন এলাকার সাউন্ড, লাইট, ডেকোরেটর ও ইভেন্ট ব্যবসায়ী, তাদের পরিবারের সদস্য এবং শ্রমিকরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গৌরনদীর সাউন্ড, লাইট, ডেকোরেটর ও ইভেন্ট খাতকে আরও সমৃদ্ধ করতে ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্য আরও জোরদার করা প্রয়োজন। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এ খাতের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি ব্যবসার পরিধিও আরও বাড়ানো সম্ভব। আয়োজকরা জানান, এ খাতের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যেই এ মিলনমেলার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে ব্যবসায়ী, শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD