1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে মানিকছড়ি একাদশ চ্যাম্পিয়ন ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা তীব্র লোডশেডিং এ আমতলীর অতিষ্ট জনজীবন কয়রায় সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ এসএসসিতে শতভাগ অকৃতকার্য, ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ গৌরনদীতে সাংবাদিক-রাজনীতিবিদ সোলায়মান তুহিনকে নিয়ে অপপ্রচারের অভিযোগ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি ১৫ বস্তা সার আটক, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গৌরনদীতে অসুস্থ কবি সাহিত্যিকদের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত আগামীকাল সন্ধ্যা ৬টায় প্রকাশ হচ্ছে কণ্ঠশিল্পী শিমুল হাসান ও ঝিনুক ‘পাষান’ গৌরনদীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা—ময়নাতদন্ত ও তদন্তেই বেরিয়ে আসবে প্রকৃত রহস্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কমছে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি ॥
দেশের একমাত্র আবাসিক সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে কমেই চলেছে। বিশ্ববিদ্যালয়টিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের চেয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষায় ৫১ হাজার ৬৫১টি আবেদন কমেছে।

বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটে এবারের অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসের তথ্য অনুযায়ী, এবছর ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে ১ লাখ ৯৭ হাজার ৩৫৯টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় ১০৮ জন শিক্ষার্থী। যেখানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ হাজার ৮৮৮টি আসনের বিপরীতে ২ লাখ ৪৯ হাজার ১০টি আবেদন জমা পড়েছে। সেবার প্রতি আসনের বিপরীতে ১৩৬ জন শিক্ষার্থী লড়েছেন। এমনকি ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ হাজার ৮৮৮টি আসনের বিপরীতে ২ লাখ ৮৪ হাজার ৬০৬টি আবেদন জমা পড়ে। ওইবছর প্রতি আসনের জন্য ১৫১ ভর্তিচ্ছু প্রতিযোগিতা করেন।

অন্যদিকে, ২০২০-২১ শিক্ষাবর্ষে মোট ৩ লাখ ৭ হাজার ৯৭৯ জন ভর্তিচ্ছু আবেদন করে বলে জানা যায়। সে তুলনায় এবার বিশ্ববিদ্যালয়টিতে ১ লাখ ১০ হাজার ৬২০ জন ভর্তিচ্ছু কমেছে। যদিও কর্তৃপক্ষের দাবি, সেবার বিশ্ববিদ্যালয়টিতে ১০ টি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ায় একই শিক্ষার্থী একাধিক ইউনিটে আবেদন করে।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD