1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ব্যয় বাড়ছে ৫৪%, খরচ ২৭ হাজার কোটি টাকা ৯ বছর পূর্তিতে মাই কিচেনের মেগা অফার, সব পণ্যে মিলবে আপ-টু ২১% পর্যন্ত ছাড় ধামরাইয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন মদন পৌরসভায় নিজ অর্থায়ন ২০০ শত কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ গৌরনদীতে আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার কালকিনির রমজানপুরে বিএনপির কার্যালয়ের নামে সড়ক ও জনপদের জমি দখলের অভিযোগ: উচ্ছেদের দাবি শায়েখ আহমদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর মানবিক কার্যক্রম, শিক্ষা ও প্রবাসী কল্যাণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

নেত্রকোনা ছাত্রদলের ইয়াসিনের সন্ধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
নেত্রকোনার মদন উপজেলা ছাত্রদলের ইয়াসিন খালিয়াজুরী রসুলপুর গ্রামবাসী ও পলোবাছ কারীদের সংঘর্ষে নিখোঁজের ১০ দিন অতিবাহিত হয়ে গেল তার সন্ধ্যানের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৭ মার্চ বেলা ১১টায় উপজেলা কাইটাইল ইউনিয়নের বটতলা বাজারে মোড়ে স্থানীয়দের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । মানববন্ধনে বিএনপি’র ছাত্রদলের সদস্যসহ স্থানীয় গ্রামবাসী অংশ নেন।

নিখোঁজ ইয়াসিন উপজেলা কাইটাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রূপ চান মিয়ার ছেলে। সে উপজেলা কাইটাইল ইউনিয়নের ছাত্রদলের একজন কর্মী। সংসারের তাগিদে অটোরিকশা চালাতো।

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে পোলবাইছ কারীদের সাথে জগন্নাথপুর ও রসুলপুর গ্রামবাসীর সংঘর্ষে নিখোঁজ হওয়া ৪ জনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

গত সোমবার (১০ মার্চ) দুপুরে জেলার খালিয়াজুরী উপজেলার ধনু নদীর পৃথক স্থান নাওটানা ও রসুলপুর ঘাট এলাকা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

পলোবাছ কারিদেরকে নিয়ে রসুলপুর ঘাটে অটো ড্রাইভার হিসেবে গিয়েছিল নিখোঁজ মদন উপজেলা ছাত্রদলের কর্মী ইয়াসিন।
এ ঘটনার পর এখনোও পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি ইয়াসিনের।

মানববন্ধনে আহাজারি করে ইয়াসিনের মা, সুলতানা আক্তার জানান, আমার ছেলে ইয়াসিন রসুলপুর জগন্নাথপুর ও পলোবাইছ কারীদের সাথে সংঘর্ষ চলাকালীন সময়ে মোবাইল ফোনে কল করে জানায়, মা আমাকে যারা অটো ড্রাইভার হিসেবে নিয়ে এসেছে তাদের মোবাইল ফোন ও টাকা পয়সা আমার কাছে রেখে গেছে।

এখন রসুলপুর গ্রামবাসী আমাকে দৌড়াইতেছে মারার জন্য এবং মোবাইল ও টাকা গুলো নিয়ে যাওয়ার জন্য।

এ কথা বলার পরে ফোনটি কেটে যায়, এরপরে কল দিলে আর তার সাথে যোগাযোগ করা যায়নি এ বলে মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন ইয়াসিনের মা। নিখোঁজের ১০দিন পার হলেও তার সন্ধান না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী‌।

মানববন্ধনে উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের আজাদ বক্তব্যে বলেন,৩ দিনের মধ্যে ছাত্রদলের ইয়াসিনের জীবিত অথবা মৃত সন্ধান না পাওয়া গেলে কুঠোর আন্দোলনে নামারও আল্টিমেটাম দেন তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD