1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

মুন্সীগঞ্জে লৌহজংয়ের গোয়ালিমান্দ্রায় মাদকবিরোধী অভিযান আটক ১৮

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রায় প্রথমবারের মতো বড় পরিসরে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে।

২১শে মার্চ শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ১৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মো. রাজন ইসলাম (২২),আবু তালহা (১৪), মোসা. ঝিনুক (২২), মোসা.সুমনা (৩৫), ফারজানা আক্তার (৩৫), ওমর ফারুক(৩৭), আজিজুল (১৭), মো. আকাশ (২৭), মো.নিরব (২০), মো. রানা (২০), মো. এনামুল (৫৫),মো. মাগরিব (২৪), মোয়াজ্জেম মাল (৫৫), মো.রাকিব হোসেন (৩৪), দুলাল বেপারী (২২), মো.জুয়েল (৪৯), আওলাদ হোসেন (২৬) ও মাহিন মোল্লাা (১৯)।

অভিযানটি পরিচালনা করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নেছার উদদীন এবং এতে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন।

অভিযানে বিভিন্ন ধরনের নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে—ইয়াবা: ৭৩০ পিস, হেরোইন: ২০ গ্রাম,আইস (ক্রিস্টাল মেথ): ৪ গ্রাম,গাঁজা: ১০০ গ্রাম মাদক বিক্রির নগদ অর্থ ও স্বর্ণালংকার ।

এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এছাড়া অভিযানে অংশ নেন লৌহজং সহকারী কমিশনার (ভূমি),বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), লৌহজং থানা ও পদ্মা উত্তর থানার পুলিশ সদস্যরা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ, ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

এদিকে দীর্ঘদিন ধরে গোয়ালিমান্দ্রা মাদক ব্যবসার জন্য কুখ্যাত ছিল। প্রশাসনের তথ্য অনুযায়ী,এই এলাকা মাদক কারবারিদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, যেখানে ইয়াবা, হেরোইন, আইস ও গাঁজার অবৈধ বেচাকেনা চলত।

এবং বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতি হওয়া মালামাল ক্রয় বিক্রয় করা হতো, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালিয়ে অবশেষে এই বড় ধরনের অভিযান পরিচালনা করে।

আটককৃতদের বিরুদ্ধে লৌহজং থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক চক্রের মূল হোতাদের চিহ্নিত করে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

লৌহজং উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এই কঠোর অবস্থানের ফলে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত অভিযান চালিয়ে গোয়ালিমান্দ্রাকে মাদকমুক্ত করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD