1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন; প্রেক্ষিত জাপান” শীর্ষক মতবিনিময়

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলায় মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩) এপ্রিল সকাল ৯টায় উপজেলার আমাদী ইউনিয়নের উত্তর খেওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমিটি)- এর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক (যুগ্নসচিব) মো: আশরাফ হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মচারী কল্যাণ বোর্ড খুলনা এর পরিচালক ( উপসচিব) মো: শাহিনুজ্জামান ও স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (ডিএমপি) শিশির মোহাম্মাদ বেলাল।

অনুষ্ঠানে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, প্রধান শিক্ষক, সুপারিন্টেন্ডেন্ট, সহকারী শিক্ষক, কয়রা প্রেস ক্লাব সভাপতি মাস্টার সদর উদ্দিনসহ অন্যান্ন সাংবাদিক ও সুধীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে মানবসম্পদকে উন্নীত করার লক্ষ্যে জাপানী ভাষা শিক্ষা কোর্চে এ অঞ্চলের দারিদ্র ও নিপীড়িত যুবকদেরকে ভর্তি হয়ে কাজের প্রশিক্ষণ নিয়ে বিদেশে গমণ করে রেমিট্যান্স যোদ্ধায় ভূমিকা রাখার জন্য বিশেষভাবে তাগিদ প্রদান করেন পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদেরকে শিক্ষার্থীদেরকে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে ভূমিকা রাখার পরামর্শ দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD