1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ব্যয় বাড়ছে ৫৪%, খরচ ২৭ হাজার কোটি টাকা ৯ বছর পূর্তিতে মাই কিচেনের মেগা অফার, সব পণ্যে মিলবে আপ-টু ২১% পর্যন্ত ছাড় ধামরাইয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন মদন পৌরসভায় নিজ অর্থায়ন ২০০ শত কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ গৌরনদীতে আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার কালকিনির রমজানপুরে বিএনপির কার্যালয়ের নামে সড়ক ও জনপদের জমি দখলের অভিযোগ: উচ্ছেদের দাবি শায়েখ আহমদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর মানবিক কার্যক্রম, শিক্ষা ও প্রবাসী কল্যাণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

রাজবাড়ী: রাজবাড়ীর জেলার গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনার দুইজন নিহত ও   চারজন আহত হয়েছেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সোয়া ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী আকবর মল্লিক (৫৫) ও বিকেল সাড়ে ৪টার দিকে এমএম পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রনি মণ্ডল (৩০) নিহত হন এবং তার স্ত্রী গুরুতর আহত হন।

নিহতরা হলেন- আকবর মল্লিক (৫৫) রাজবাড়ী সদর থানার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া গ্রামের মৃত মোনছের মল্লিকের ছেলে। তিনি গোয়ালন্দে বাজারে কাপড়ের ব্যবসা করতেন ও নিহত রনি মণ্ডল (৩০) গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ রেল গেইট এলাকার আজাদ মণ্ডলের ছেলে।

আহতরা হলেন- শিল্পী বেগম,  কাসেম আলী, আমেনা বেগম, মাহমুদ। এ ঘটনায় ঢাকা-খুলনা সড়ক অবরোধ করে রাখাসহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করেন উত্তেজিত জনতা।

আলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বলেন, গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় গোল্ডেন লাইন পরিবহন ও এম এম পরিবহনের বাস দুটিকে আটক করেছি। চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, তিনটি পৃথক সড়ক দুঘর্টনার পর স্থানীয়রা সড়কটি অবরোধ করে রাখেন। পরে তাদের দাবির প্রেক্ষিতে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে স্পিডব্রেকার দেওয়ার পর জনতা সড়ক থেকে সরে যান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD