1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ধামরাই বোরো উফশী ধানে প্রণোদনা পেলেন ৬’শ কৃষক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে ২০২৪-২৫ অর্থবছরের ২০২৫-২৬ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজস্ব প্রণোদনা কর্মসূচির আওতায় ধামরাই উপজেলার মোট ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও উন্নত মানের বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার (০৯ এপ্রিল) সকালে উপজেলা চত্ত্বরে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক কৃষকদের মাঝে এসকল সার ও বীজ বিতরণ করেন।

এসময় প্রতি কৃষক ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন। ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহিমান জানান, ভূট্টাসহ অন্যান্য রবি শস্যের কর্তনের পরই জমি খালি না রেখে স্বল্প জীবনকালের এ ধান কৃষকদের চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। ব্রিধান ৯৮ ও ব্রিধান ৪৮ এ দুটি জাতের বীজ বিতরণ করা হয়েছে। তিনি আরোও বলেন, ১১০-১২ দিনের মধ্যেই এ ধান কর্তন করা সম্ভব হবে।

সঠিক পরিচর্যা করলে বৃষ্টি নির্ভর চাষের উপযোগী এই আধুনিক ধানের বিঘা প্রতি ০৫ টন ফলন পাওয়া আশা করা যায়। আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এ কর্মসূচি বাস্তবায়নে সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে যাবেন।সার বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান, সাংবাদিক খালেদ বিন আব্দুল আজিজসহ উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD