1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

ফ্যাসিবাদের দসররা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : আমিরুল ইসলাম কাগজী

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি: উপকূলীয় জনপদ কয়রা ও পাইকগাছার দীর্ঘদিনের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর ও বিএনপি নেতা আমিরুল ইসলাম কাগজী। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় কয়রা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এলাকার মানুষের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরেন এবং তাদের জীবনমান উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন। একইসাথে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফ্যাসিবাদের ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য সবাইকে সজাগ থাকতে বলেন এই জাতীয়তাবাদী নেতা।

মতবিনিময় সভায় আমিরুল ইসলাম কাজী আরও বলেন, “কয়রা-পাইকগাছার মানুষ দীর্ঘকাল ধরে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে তারা পিছিয়ে রয়েছে। এখন সময় এসেছে তাদের পাশে থেকে তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার এবং একটি উন্নত জীবন উপহার দেওয়ার।” তিনি এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সহযোগিতা কামনা করেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ফ্যাসিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে এবং নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এটিকে প্রতিহত করতে সকলকে সজাগ থাকতে হবে। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আমিরুল ইসলাম কাগজী এসব কথা বলেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, সিনিয়র সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ শরিফুল আলম, মোস্তফা শফিকুল ইসলাম, মোহাঃ হুমায়ুন কবির,শেখ হারুন অর রশিদ, মোঃ রিয়াছাদ আলী, এস এম এ রউফ, মোঃ তরিকুল ইসলাম, শেখ মনিরুজ্জামান মনু ,সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় কয়রা উপজেলার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD