1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছায় শিক্ষকের মারধরের শিকার ছাত্রী হাসপাতালে ভর্তি তদন্ত কমিটি গঠন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় উপজেলা শিক্ষকের মারধরের শিকার হয়ে ৫ম শ্রেণির ছাত্রী মুন্নি খাতুন (১০) হাসপাতালে ভর্তি হয়েছে। পড়া না পারায় শিক্ষক নাসির উদ্দিন তাকে এমন মারধর করেছেন। গত বুধবার ঝিকরগাছা উপজেলার নওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।গত বৃহস্পতিবার এই ঘটনায় ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেহেলী ফেরদৌস।

মারধরের ঘটনায় গত বৃহস্পতিবার ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আজ রোববার ৪ মে তদন্ত করা হবে।

মুন্নি নোয়ালী গ্রামের মনির হোসেনের মেয়ে।

আহত ছাত্রীর মা আমেনা বেগম জানান, ক্লাসে পড়া না পারায় শিক্ষক নাসির উদ্দিন তার মেয়ের পেটে পরপর তিনটি লাথি মারে। এতে তার মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে তিনি স্কুলে যান। পরে অচেতন অবস্থায় মেয়েকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মুন্নি হাসপাতালে শিশু সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

আমেনা বেগম জানান, পড়া না পারলে যেকোন শিক্ষাথীকে এমনভাবে মারধর করতে পারেন না শিক্ষক। এটা অমানবিক ও নিষ্ঠুরতা। তিনি এ ঘটনার সঠিক বিচার দাবি করেছেন।

ঝিকরগাছা উপজেলা শিক্ষা অফিসার শেহেলী ফেরদৌস জানান, নোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিনের মারধরের শিকার শিক্ষার্থী মুন্নি জখম হয়েছে। তিনিসহ উর্ধ্বতন কর্মকর্তাগন তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD