1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়াত প্রভাষক ফকরুল আলমের স্মরণসভা ও দোয়া মোনাজাত গৌরনদীতে উপজেলা প্রশাসন ও মিরকাদিম পৌরসভার প্রশাসকের আন্তরিক সহযোগিতায় চলছে পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগ ১ জেলে আটক জুড়ীর মনিরুজ্জামান এবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ মৎস্য কর্মকর্তা নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, নারী পোশাককর্মী নিহত পীরগঞ্জের উপদইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ মুন্সীগঞ্জে সাদা রঙে ঐতিহ্যের ছাপ, মিরকাদিমের ধবল গরুর কদর দেশজুড়ে ‎ওসি তারিক হাসান রাসেলের দক্ষ নেতৃত্বে জেলার শ্রেষ্ঠত্ব অর্জন গৌরনদী মডেল থানার ছদ্মনামে জনপ্রতিনিধি, ১৮ বছর পর র‌্যাবের জালে ধরা গৌরনদীতে দৈনিক আজকালের কণ্ঠ’র ৫ম বর্ষে পদার্পণ উদযাপন

ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

ফুলবাড়ী (দিনাজপুর) থেকে :
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের পশ্চিম গৌরীপাড়া গ্রামের রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে স্থানীয় নিমতলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৭ এপ্রিল) শুক্রবার জুম্মার নামাযের পরে স্থানীয় নিমতলামোড় ঘন্টাব্যাপি মানববন্ধনে সংশ্লিষ্ট এলাকার কয়েকশত মানুষ অংশগ্রহন করেন।

মানববন্ধনে সাংবাদিক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর আবুল বাশার, ৯০ এর ছাত্রনেতা ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী তাজমিলুর রহমান নয়ন, ৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী খনি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা এস এম নুরুজ্জামান, ফুলবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ, ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হক খোকন, শেষে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন জেড ফোর্স নেতা রিয়াদ ফেরদৌস শামস।

বক্তারা বলেন, আগামী ১৫ দিনের মধ্যে রাস্তার সংস্কার বাস্তবায়নের কর্মসূচি ঘোষণা না করা হলে বৃহত্তম আন্দোলন করা হবে ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD