1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

জাবিতে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি ॥
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার গ্র্যাজুয়েট সিনেট সদস্যরা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ও অছাত্রদের হল থেকে দ্রুত বের করার দাবি জানান।

মানববন্ধনে সিনেট সদস্য মেহেদী জামিল বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ধর্ষণের মতো ঘটনা গোটা জাতিকে হতাশ করেছে। এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না। যারা হল প্রভোস্টের দায়িত্বে আছেন তারা ক্যাম্পাসে থাকেন না। প্রভোস্ট শুধু চেয়ার নিয়ে বসে থাকেন। যার ফলে এই ঘটনা ঘটেছে। আমাদের দাবি, যে সকল অছাত্ররা সিট দখল করে আছে তাদের দ্রুত হল থেকে বের করতে হবে। একই সঙ্গে ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

জাবির সাবেক উপাচার্য ও সিনেট সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে যারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের ফাঁসির দাবি জানাচ্ছি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে অছাত্র চাঁদাবাজদের বের করে বিশ্ববিদ্যালয় থেকে গণরুমের বিলুপ্তি করা হোক। আমরা চাই, বিশ্ববিদ্যালয় গণরুম মুক্ত হোক।

মানববন্ধনে আরও বক্তব্য দেন সিনেট সদস্য আশীষ কুমার মজুমদার, বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. শাসুল আলম সেলিম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আলমগীর কবির, সিনেট সদস্য সাবিনা ইয়াসমি প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD