1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বিজিপির অভিযানে ৭ মাসে ৪৩ কোটি টাকার চোরাচালান জব্দ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে
বিজিপির অভিযানে ৭ মাসে ৪৩ কোটি টাকার চোরাচালান জব্দ

বেনাপোল (যশোর) প্রতিনিধি : সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ ও ৪৯ জন চোরাকারবারিকে আটক করেছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গত সাত মাসে পরিচালিত অভিযানে জব্দ করা পণ্যের বাজারমূল্য প্রায় ৪৩ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ১১৮ টাকা। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—৭ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ৭০ কেজি ৫০০ গ্রাম রুপা, ৩৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, ৭৫৭২ বোতল ফেনসিডিল, ১৯৭ কেজি গাঁজা, ৫০০ গ্রাম হেরোইন, ১৮৬২ বোতল বিদেশি মদ, ২৪.১২৫ লিটার দেশি মদ, ১৯৮ পিস ইয়াবা, ১৭০৫২ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ১৬ বোতল বিয়ার, একটি দেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি।

এছাড়াও বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, কম্বল, কসমেটিকস, ঔষধসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্যও জব্দ করা হয়েছে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, “আমাদের ব্যাটালিয়নের আওতায় ভারতের সঙ্গে ৭০ দশমিক ২৭৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই দীর্ঘ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান আগামীতেও চলমান থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD