1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বেনাপোল বন্দর পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান রাজস্ব আদায় ও কার্যক্রম গতিশীলতায় জোর

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে তিনি কাস্টমস হাউস, কার্গো ভেহিকল টার্মিনাল এবং আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন এনবিআরের সদস্য (কাস্টমস) মোবিনুল কবির, সদস্য (প্রশাসন) মোয়াজ্জেম হোসেন এবং সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তারা।

এ সময় বেনাপোল স্থলবন্দরের পরিচালক ও উপ-সচিব শামীম হোসেন রেজা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসানসহ জেলা প্রশাসন ও বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে তিনি বেনাপোল কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। কাস্টমস ও বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এ সভায় সীমান্ত বানিজ্যের গতিশীলতা, রাজস্ব আহরণে দক্ষতা বৃদ্ধি, পণ্যের গতি বাড়ানো এবং চোরাচালান প্রতিরোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এর আগে বেনাপোল কাস্টমস হাউসে পৌঁছালে এনবিআর চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন।

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের সবচেয়ে বড় স্থলবন্দর হিসেবে বেনাপোল থেকে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আদায় হয়। তবে কিছু কাঠামোগত সীমাবদ্ধতা ও সমন্বয়হীনতায় কার্যক্রমে ধীরগতির অভিযোগ রয়েছে। এনবিআর চেয়ারম্যানের এই পরিদর্শন ও বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধান ও রাজস্ব কার্যক্রমে গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD