1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার

রাশিয়ায় ৪৯ জন আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, ধ্বংসাবশেষ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪৬৪ বার পড়া হয়েছে

রাশিয়ার আমুর অঞ্চলে নিখোঁজ হওয়া একটি উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে দেশটির উদ্ধারকারী দল।

উড়োজাহাজটি গন্তব্যের মাত্র ১৬ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয় বলে জানা গেছে।

অ্যাঙ্গারা এয়ারলাইন্সের আন্তোনভ-২৪ মডেলের উড়োজাহাজটি ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রুসহ ব্লাগোভেশচেনস্ক শহর থেকে ছেড়ে আসে। এটি চীনা সীমান্তের কাছাকাছি একটি শহর।

এই উড়োজাহাজ টাইন্ডা বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অরলোভ জানান, নিখোঁজ উড়োজাহাজের সন্ধানে সর্বোচ্চ পরিমাণ উদ্ধার-সরঞ্জাম ও লোকবল মোতায়েন করা হয়েছিল।

পরে রাশিয়ার জরুরিবিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিমানে থাকা কেউই বেঁচে নেই।

জরুরি বিভাগ জানায়, প্রাথমিক তদন্তে দুটো সম্ভাবনার কথা বিবেচনা করা হচ্ছে— খারাপ আবহাওয়ায় পাইলটের ভুল অথবা যান্ত্রিক ত্রুটি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD